Wednesday, June 24, 2026

আইপিএল থেকে ছিটকেই গেলেন ঋষভ পন্থ, দিল্লির দলে বাংলার অভিষেক

Date:

Share post:

গত বছর ৩০ ডিসেম্বর ভোররাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। চোটের জন্য দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে মুম্বইয়ে চিকিৎসাধীন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। যেহেতু পন্থের চিকিৎসা সময়সাপেক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এই ক্রিকেটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি দিল্লি ক্যাপিটালসের  ক্রিকেট ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ঋষভ পন্থকে আইপিএলে পাওয়া যাবে না এবং তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত।

২০১৬ সালে প্রথমবারের মতো লিগে খেলার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। জাতীয় দলের অবিচ্ছেদ্য সদস্য পন্থ দুর্ঘটনার মাত্র চার দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের একাদশে ছিলেন।

পরিবর্ত হিসাবে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে নিল তারা। দিল্লি দলে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতাতেই দিল্লির ক্যাম্পে অভিষেককে দেখেছিলেন। দিল্লির ক্যাম্পেও গিয়েছিলেন অভিষেক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে।

তরুণ উইকেটরক্ষক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ডাকা হয়েছিল। মূল দলে রাখা না হলেও ডাক পেয়েছিলেন তিনি। বাংলা দলের হয়ে রঞ্জিতে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন অভিষেক। ঋদ্ধিমান সাহা বাংলা ছাড়ার পর অভিষেকের হাতেই দায়িত্ব দেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। শতরান না পেলেও ছ’টি অর্ধশতরান রয়েছে তাঁর। গড় ৩০.২১। লিস্ট এ ক্রিকেটেও তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। খেলেছেন তিনটি টি-টোয়েন্টিও।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...