Thursday, June 4, 2026

সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের ফয়জল, রাহুলের কী হবে!

Date:

Share post:

সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ(NCP MP) মহম্মদ ফয়জল(Md Faijal)। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির আগে ফয়জলের সাংসদ পদ ফিরে পাওয়ায় আশার আলো দেখতে শুরু করেছে কংগ্রেস(Congress)। হাত শিবিরের আশা এই পথেই হয়ত ফিরে আসবে রাহুল গান্ধীর(Rahul Gandhi) সাংসদ পদ।

উল্লেখ্য, খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কাভারত্তির একটি আদালত এনসিপি সাংসদ মহম্মদ ফয়জলকে দোষী সাব্যস্ত করে এবং তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। যার জেরে গত ১৩ জানুয়ারি সংসদের সদস্য পদ খোয়াতে হয় ফয়জলকে। তবে ২৫ জানুয়ারি কেরালা হাইকোর্ট এই মামলায় তাঁর সাজা স্থগিত করে। এর পরই সাংসদ পর ফিরে পাওয়ার আবেদন জানান মহম্মদ ফয়জল। তবে তাঁর সেই আবেদনে তখন সাড়া দেয়নি লোকসভা সচিবালয়। বুধবার সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। তবে শুনানির আগেই এনসিপি নেতা মহম্মদ ফয়জলের লোকসভা সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল লোকসভা সচিবালয়ের তরফে। তবে এই ঘটনা একদিক থেকে কিছুটা হলেও স্বস্তিদায়ক সদ্য সাংসদ পদ হারানো রাহুল গান্ধীর জন্য।

সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল, রাহুল গান্ধীর জন্যও এ এক বিরাট স্বস্তির খবর। সাংসদ পদ ফিরে পাওয়ার পথ অনেকটাই খুলে গেল রাহুল গান্ধীরও। খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় লোকসভা থেকে পদ বাতিল হয় লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জলের। বিরাট স্বস্তি পেলেন NCP-এর লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল। লোকসভা সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। এর পর রাহুল গান্ধীর জন্যও সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ‘মোদি উপাধি’ নিয়ে মন্তব্য করায় মামলার শুনানির সময়, গুজরাটের সুরাট আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়। এর পর লোকসভা সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...