Thursday, June 4, 2026

ভয়*ঙ্কর হচ্ছে কো*ভিড ! টিকা নিয়ে নয়া চিন্তাভাবনা WHO-এর

Date:

Share post:

দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড ১৯ (Covid 19) । নয়া ভ্যারিয়েন্টের দাপটে হু হু করে বেড়ে চলেছে সং*ক্রমণ। গত সপ্তাহে যেখানে আক্রা*ন্তের সংখ্যা ছিল এক হাজারের আশেপাশে সাত দিনের মাথায় সেই সং*ক্রমণ ছাড়াল ২০০০ এর গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সারা দেশে কো*ভিড আক্রা*ন্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের (। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রা*ন্তের সংখ্যা ২,১৫১। টিকা নিয়ে নয়া চিন্তা ভাবনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।

এই মুহূর্তে দেশে মোট কো*ভিড আক্রা*ন্তের সংখ্যা ১১ হাজার ৯০৩ জন। গত পাঁচ মাসে এটাই সংখ্যা সর্বোচ্চ বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। চিকিৎসকেরা বলছেন দেশে টিকাকরণের দিকে জোর দিকে আরও জোর দেওয়া দরকার। কেন্দ্রীয় তথ্য ও পরিসংখ্যান বলছে গত একদিনে কোভিড সংক্রমণের হার প্রায় ১.৫১ শতাংশ। দেশে এখনও পর্যন্ত প্রায় ৪.৪৭ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন বলে সরকারি ভাবে জানান হয়েছে । সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। মৃতের তালিকাতেও মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৮ জন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭, যার মধ্যে মহারাষ্ট্রে তিন জন, কেরলে তিন জন এবং কর্নাটকে এক জন প্রাণ হারিয়েছেন। দেশে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার টিকা সুপারিশ নিয়ে পর্যালোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...