Thursday, June 4, 2026

বিরোধী জোট, স্ট্যালিনের ডাকে এবার দক্ষিণে একমঞ্চে তৃণমূল-সহ ২০ রাজনৈতিক দল

Date:

Share post:

দেশের গণতন্ত্র রক্ষা করতে দিল্লির মসনদ থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সব অবিজেপি দলগুলিকে একজোট হতে আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই এবার বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে আগামী ৩ এপ্রিল চেন্নাইতে বৈঠকের ডাক দিলেন তামিলনাড়ুর(Tamilnadu) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stalin)। “সামাজিক ন্যায় বিচার সম্মেলন” নামে এই বৈঠকে যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস(TMC), কংগ্রেস(Congress) সহ মোট ২০টি ছোটোবড় বিরোধী দল। ২০২৪ এর লক্ষ্যে বিরোধীদের এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আগামী ৫ এপ্রিল ১৪টি রাজনৈতিক দলের সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তার আগে ৩ এপ্রিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের নেতৃত্বে অল ইন্ডিয়া ফেডারেশন অফ সোশ্যাল জাস্টিসের সম্মেলন। যে সমস্ত দলের প্রতিনিধিরা সশরীরে সম্মেলনে যোগ দিতে পারবেন না, তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখবেন। এখনও পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, তাতে সম্মেলনে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন , ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, সপা নেতা অখিলেশ যাদব, ভারতীয় রাষ্ট্র সমিতির কেশব রাও, আম আদমি পার্টির সঞ্জয় সিং, এনসিপির ছগন ভুজবাল, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, এনসি প্রবীণ নেতা ফারুক আবদুল্লা । কংগ্রেস, শিবসেনা,বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এখনও তাদের প্রতিনিধির নাম নিশ্চিত করেনি।

পাশাপাশি এই প্রথমবার বিরোধী দলগুলির আয়োজিত কোনও সম্মেলনে উপস্থিত থাকবে বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস। রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচনের আগে এই দুই দলের বিরোধী ঐক্যে যোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইউএমএল এবং এমডিএমকে সহ অনেকগুলি ছোটো আঞ্চলিক দলও উপস্থিত থাকবে এই অনুষ্ঠানে। সম্মেলনে ৩০ মিনিট বক্তব্য রাখবেন স্ট্যালিন। অন্যান্য দলের নেতাদের জন্য ৭ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “সামনে অনেক রাস্তা চলতে হবে। দেশের স্বার্থে চলার জন্য আমাদের মধ্যে কোনও মতপার্থক্য নেই। এই ধরণের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে একত্রিত হবে বিরোধীরা।” প্রসঙ্গত এপ্রিলেও আরো একটি বিরোধী মিটিং এর সম্ভাবনা রয়েছে।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...