Friday, April 3, 2026

আজ থেকে শুরু আইপিএল, তৈরি ধোনি-হার্দিকরা

Date:

Share post:

আজ থেকে শুরু আইপিএল। প্রথম ম‍্যাচে গতবারের চ‍্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। গতবার যেখানে থেমেছিল, এবার সেখান থেকেই শুরু করতে চায় গুজরাত টাইটান্স। তারা গতবার প্রথম খেলে চ্যাম্পিয়ন হয়েছিল। শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে হার্দিক পান্ডিয়ারা খেলবেন চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

মোতেরায় প্রথম ম্যাচের আগে সন্ধ্যা ছ’টা থেকে ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। তাতে বলিউডের শিল্পীরা থাকবেন। লেসার শো-রও ব্যবস্থা রয়েছে। চার বছর পর দেশের মাঠে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে জমকালো প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে।

এবার ১২টি শহরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপ লিগের ৭০টি ম্যাচ হবে। চার বছর বাদে এই প্রথম হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে এবার। গতবার দশ দলের টুর্নামেন্ট হলেও বেশিরভাগ ম্যাচ হয়েছিল মুম্বই ও পুণেতে। শুক্রবার প্রথম ম্যাচে এক লাখ দর্শক হাজির হতে পারেন।
আইপিএলে এবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ থাকছে। যা নিয়ে অনেক চর্চা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এটা নিয়ে অনেক কথা বলেছেন। হার্দিকরা শুক্রবারের ম্যাচে ডেভিড মিলারকে পাচ্ছেন না। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আর সাই কিশোর ও শিবম মাভির নাম ঘোরাফেরা করছে।

গতবারের চ্যাম্পিয়ন দল হিসাবে হার্দিকের দলের উপর সবার নজর থাকবে। কিন্তু বিশেষ নজর থাকবে ধোনির উপরেও। ৪২ চলছে। রোহিত শর্মা দাবি করেছেন, ধোনি আরও দু-তিন বছর খেলে দিতে পারেন। কিন্তু তাঁর মনে কি আছে সেটা ধোনিই জানেন। তাঁকে অনেকদিন পর দেখতে পাবেন ভক্তরা।

গতবার দুটি ম্যাচেই হার্দিকরা চেন্নাইকে হারিয়েছিলেন। এবার সিএসকে জবাব দেওয়ার চেষ্টা করবে। রবীন্দ্র জাদেজা ছন্দে রয়েছেন। ধোনি অনুশীলনে বিশাল-বিশাল ছক্কা হাঁকিয়েছেন। তার উপর বেন স্টোকসকে তারা ১৬.২৫ কোটি টাকায় কিনেছে। গুজারাত যেমন কিনেছে কেন উইলিয়ামসকে। ধোনি অবশ্য প্র্যাকটিসে হাঁটুতে চোট পাওয়ার পর তাঁকে ঘিরে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সিএসকে অধিনায়ক পুরো ফিট। এই ম্যাচে তিনি খেলবেন। বৃহস্পতিবার ক্যাপ্টেনদের ফটো সেশনেও ছিলেন। তবে স্টোকস প্রথম দিকে শুধু ব্যাটই করবেন। তিনি বল করার জায়গায় নেই।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...