Wednesday, March 25, 2026

জন্মহার বৃদ্ধিতে অভিনব উদ্যোগ, প্রেম করতে ছুটি কলেজে

Date:

Share post:

একসময় দেশে জনসংখ্যা এতটাই বেড়েছিল যে অর্থনৈতিক অভাব দেখা দিয়েছিল। ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণের পথে হেঁটেছিল চিন সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারে উল্টো। জন্মহার ক্রমশ কমছে। স্বভাবতই জনসংখ্যাও কমছে।তাই জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে চিন সরকার।

আরও পড়ুন:আজ নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-মুম্বই ইন্ডিয়ান্স, বিরাট-রোহিত দ্বৈরথে নজর ক্রিকেটপ্রেমীদের

২০২০ সাল থেকেই জন্মহার বাড়াতে উদ্যোগী বেজিং। জিনপিংয়ের রাজনৈতিক উপদেষ্টারা নানা প্রস্তাবও দিয়েছেন। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে এগিয়ে এল চিনের কয়েকটি কলেজ। তাদের দেওয়া অভিনব প্রস্তাব হল কলেজপড়ুয়াদের এক সপ্তাহের ছুটি দেওয়া হোক। যাতে প্রেমে পড়তে পারেন তাঁরা।
চলতি মাসেই এক সপ্তাহের ছুটি দিয়েছে,চিনের অন্যতম মিয়াইয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ। ১ থেকে ৭ এপ্রিল বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। পড়ুয়াদের বলা হয়েছে, বসন্তের ছুটি উপভোগ করতে প্রকৃতি ও জীবনকে ভালবাসতে।যাতে জীবনে প্রেম আসে।


উল্লেখ্য, চিনের ক্রমবর্ধমান বয়স্ক মানুষের সংখ্যার সঙ্গে সামঞ্জস্য এনে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়াতে মরিয়া বেজিং ।২০২১-২৫ সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০২০ সালেই। কিন্তু এখনও ফল আশানুরূপ হয়নি।বাড়েনি জন্মহার। তাই এবার এমন অভিনব পদক্ষেপ নিল চিন।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...