Saturday, April 4, 2026

হিরো আলমের সোশ্যাল মিডিয়া পেজে স্ট্রাইক, খাবার জুটছে না ইউটিউবারের !

Date:

Share post:

সংবাদের শিরোনামে হিরো (Hero Alam), এবার কোপ পরল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে (Social Media Page)। বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হলেন আশরাফুল হোসেন আলম ওরফে বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। ব্যাপার কী? কেউ বা কারা পরিকল্পনা করে হিরো আলমের (Hero Alam) একমাত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্ট্রাইক দিচ্ছে। এই অভিযোগে সরব আলম এবার প্রশাসনের সাহায্য চাইলেন।

মাঝে মাঝেই নিজের কাণ্ড কারখানার কারণে খবরের শিরোনামে আসেন জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পৌঁছে গেলেন তিনি। শনিবার অর্থাৎ ১ এপ্রিল দুপুর আড়াইটার নাগাদ ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। হিরো আলম স্পষ্ট বলেন দীর্ঘদিন ধরে তাঁর কন্টেন্ট চুরি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নানা কু মন্তব্য করে তাঁকে অপমান করে চলেছেন কেউ কেউ। এতদিন সেইভাবে পদক্ষেপ না করলেও এবার মুখ খুললেন আশরাফুল হোসেন । হিরো জানিয়েছেন , সর্বশক্তিমান ছাড়া তাঁকে কেউ কখনও সাহায্য করেননি, ফলে সবটা নিজের হাতে গড়েছেন তিনি। এইভাবে তাঁর আয়ের পথ বন্ধ করে দিলে তিনি কী করে বাঁচবেন প্রশ্ন তুলে তাঁর আর্তি, যেন এইভাবে তাঁকে ভাতে মারার চেষ্টা না করা হয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...