Monday, April 6, 2026

সপ্তাহের শুরুতেই মহানগরে ম*র্মান্তিক দুর্ঘটনা! মৃ*ত্যু বাইক আরোহীর

Date:

Share post:

সাতসকালেই মহানগরে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশের কিয়স্কে গিয়ে ধাক্কা মারল মোটরবাইক। তাতে মৃত্যু হল বাইকের একজন আরোহীর। অন্য একজন আহত হয়েছেন। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে আ*গুন লাগিয়ে চম্পট দু*ষ্কৃতীর! মৃ*ত ৩
সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ রাসবিহারী কানেক্টরের বকুলতলা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত বাইক আরোহীর নাম অরিজিৎ শীল। তিনিই বাইকটি চালাচ্ছিলেন। বকুলতলা মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অরিজিৎ। প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারার পর রাস্তার পাশে ট্রাফিক পুলিশের কিয়স্কে ধাক্কা মারে বাইকটি। তারপর আরও খানিকটা এগিয়ে গিয়ে থামে সেটি। ছিটকে পড়ে যান অরিজিৎ এবং তাঁর পেছনে বসে থাকা সৈকত। পুলিশকে তড়িঘড়ি দুর্ঘটনার খবর দেন রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তি। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে কসবা থানার পুলিশ ।


পুলিশ জানিয়েছে, অরিজিৎ ও সৈকতকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা অরিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। সৈকতকে পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, অরিজিৎ ও সৈকত দু’জনেই কসবা রাজডাঙ্গা এলাকার বাসিন্দা।তাঁদের দুজনের মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।তবে কী করে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়লেন বাইক আরোহী, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...