Saturday, June 20, 2026

কলকাতার অনুরোধ, আইপিএল নেই শাকিব আল হাসান : রিপোর্ট

Date:

Share post:

চলতি আইপিএল-এ নাকি খেলবেন না শাকিব আল হাসান। এমনটাই খবর বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের। তাদের প্রতিবেদনে বলা হয়েছে শাকিবকে আইপিএলে না খেলার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেই। আর তাতে নাকি রাজি হয়েগিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ইতিমধ্যে আইপিএল-এ একটি ম‍্যাচ খেলে ফেলেছ কেকেআর।

এত দিন ধরে শাকিব এবং লিটন দাসকে দ্রুত পাওয়ার জন্যে সব রকম চেষ্টা চলছিল কেকেআর। বার বার কথা বলা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। কিন্তু বিসিবি কর্তারা কিছুতেই শাকিব এবং লিটন দাসকে ছাড়তে রাজি হচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট দলে রয়েছেন তারা। এরপর শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই দলে রয়েছেন শাকিব এবং লিটন। যা শুরু হবে আগামী ৯ মে থেকে, চলবে আগামী ১৪ মে পর্যন্ত। সেই সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ মেরেকেটে আড়াই থেকে তিন সপ্তাহের বেশি শাকিব এবং লিটনদের পাবে না কেকেআর। সেই পরিস্থিতিতে শাকিবের পরিবর্তে অন্য কোনও খেলোয়াড়কে কেকেআর দলে নিতে চাইছে বলে ওই বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিকেই নয়, শেষের দিকেও শাকিবকে পাওয়া যাবে না। বাংলাদেশ তখন আয়ারল্যান্ডে যাবে একদিনের সিরিজ খেলতে। সেটি ৯-১৪ মে। ফলে শুরু মতন শেষের দিকে অন্তত পাঁচ-ছ’টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। সে কারণেই কলকাতার তরফে শাকিবকে অনুরোধ করে বলা হয়েছে, তিনি যদি আইপিএলে না খেলেন তা হলে পরিবর্ত হিসাবে অন্য বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। আর তাদের দাবি, শাকিব তাতে রাজি হয়ে গিয়েছেন। তিনিও কলকাতাকে অস্বস্তিতে ফেলতে চাইছেন না। দীর্ঘ দিনের সুসম্পর্ক থাকার কারণেই তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে খবর। সেই সংবাদমাধ্যমের রিপোর্টে আরও বলা হয়, সেই একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি অবশ্য রাজি হননি। ফলে লিটনের বদলে আরও একটি বিদেশি ক্রিকেটার নেওয়ার সম্ভাবনা এখন কম। যদিও এই ব‍্যাপারে শাকিব বা কেকেআর কোন পক্ষই মুখ খোলেননি।

আরও পড়ুন:লাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...