Saturday, April 18, 2026

স্থানীয় মুস*লিমদের সরিয়ে সুরাটে সন্ত্রা*সবাদী পরিকল্পনা,অভিযুক্ত ইয়াসিন ভাটকল-সহ ১১ জ.ঙ্গি

Date:

Share post:

সন্ত্রাসবাদে অভিযুক্ত হলেন ইন্ডিয়ান মুজাহিদিনের আঞ্চলিক প্রধান ইয়াসিন ভাটকল-সহ ১১ জঙ্গি। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাদের অভিযুক্ত করেছে।তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী পরিকল্পনা করেছিলেন। UAPA ধারায় অভিযুক্ত করা হয়েছে ওই জঙ্গিদের। তাদের বিরুদ্ধে অভিযোগ, সুরাটে পরমাণু বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল ইয়াসিন ও তাঁর সঙ্গীদের।শুধুমাত্র তাই নয়, তার আগে স্থানীয় মুসলিম বাসিন্দাদের এলাকা থেকে সরানোর পরিকল্পনাও করা হয়েছিল।

যদিও এই মামলায় তিন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছেন বিশেষ এনআইএ বিচারপতি শৈলেন্দ্র মালিক।তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল ইয়াসিন ও তাঁর দলবল। ইন্ডিয়ান মুজাহিদিনের এই জঙ্গিরা সুরাটে পরমাণু বিস্ফোরণের ছক কষেছিল। অভিযুক্তদের থেকে বাজেয়াপ্ত একাধিক ডিজিটাল ডিভাইসে জেহাদি ভিডিও ক্লিপ থেকে তার প্রমাণ মেলে। যেখানে জেহাদের নামে অমুসলিমদের হত্যা করাটা সঠিক বলে মান্যতা দেওয়া হয়েছে। সহিংস জিহাদের সমর্থনে তালিবান এবং আল কায়দার ভিডিও পাওয়া গিয়েছে তাদের কাছে।

সাধারণ মানুষের পরিবর্তে নেতাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল।শুধুমাত্র সরকারকে অস্বস্তিতে ফেলতে এই পরিকল্পনা করা হয়েছিল। ছত্তিশগড়ের এক কংগ্রেস নেতার উপর মাওবাদী হামলার ছকের অডিও উদ্ধার হওয়ার পর তার সত্যতার প্রমাণ মেলে। ১ জুন, ২০১৩ সালের ইয়াসিন এবং সাজিদের মধ্যে এই কথোপকথনের অডিও উদ্ধার হয়েছিল। ইয়াসিনের আইজীবী এমএস খানের যুক্তি ছিল, বোমা বিস্ফোরণের বেশ কয়েকটি মামলায় বিচার হয়েছে ইয়াসিনের। একটিমাত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাই ওই মামলাগুলির প্রমাণের উপর দাঁড়িয়ে বর্তমান মামলা চালানো যায় না।অবশ্য পাতিয়ালা হাউজ কোর্ট এই যুক্তি উড়িয়ে দিয়ে ইয়াসিন ভাটকল-সহ ১১ জঙ্গিকে অভিযুক্ত করেছে।

আরও পড়ুন- হয় বিজেপির পক্ষে নয় বিপক্ষে, মাঝে কিছু নেই: বিরোধী মঞ্চে বার্তা ডেরেকের

Related articles

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...