Saturday, June 20, 2026

৪ মাস পরে রাজ্যে কো.ভিড আক্রান্তের সংখ্যা শতাধিক

Date:

Share post:

ফের উর্ধ্বমুখী কোভিডের গ্রাফ। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও বাড়ছে সংক্রমণ। চারমাস পর গত শুক্রবার রাজ্যে সংক্রামিতের সংখ্যা বা অ্যাকটিভ কেস একশোর গণ্ডি পেরিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, এ রাজ্যে (State) বর্তমানে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১২৭ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন। যদিও বিশেষজ্ঞদের মতে, এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই।

স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, বেশির ভাগ আক্রান্তকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েকজনকে মাত্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আক্রান্তদের মধ্যেও মারাত্মক কোনও লক্ষণ বা উপসর্গ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। রাজ্যের সংক্রামিতদের মধ্যে ৪০ শতাংশই কলকাতার বাসিন্দা। রাজ্য সরকারও পরিস্থিতির ওপর নজর রেখেছে। অনেক হাসপাতালেই বেড (Bed) আরও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটরও রাখা হয়েছে।

আরও পড়ুন- হয় বিজেপির পক্ষে নয় বিপক্ষে, মাঝে কিছু নেই: বিরোধী মঞ্চে বার্তা ডেরেকের

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...