Sunday, May 31, 2026

নয়া সাংসদ ভবনে ঝোলানো উচিত ওটা: মোদির ডিগ্রি নিয়ে কটাক্ষ সঞ্জয়ের

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও ডিগ্রি দেখতে চাওয়ায় সম্প্রতি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal)। এহেন পরিস্থিতির মাঝেই এবার মোদির ডিগ্রি নিয়ে তীব্র কটাক্ষ করলেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। জানালেন, নরেন্দ্র মোদির(Narendra Modi) ডিগ্রি নয়া সংসদ ভবনের(New parliament House) সামনে ঝোলানো উচিত।

প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে কটাক্ষ করে সেই ডিগ্রির ছবি সহ এদিন টুইট করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি লেখেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই যে ডিগ্রি, লোকে বলে এটা নাকি ভুয়ো। কিন্তু আমি মনে করি ‘গোটা রাষ্ট্রবিজ্ঞান’ গবেষণা বিষয়ে একটি ঐতিহাসিক এবং বৈপ্লবিক ডিগ্রি। এই অসামান্য ডিগ্রিটা সংসদ ভবনের প্রধান দরজার সামনে বাঁধিয়ে নিয়ে টাঙ্গিয়ে দেওয়া উচিত। যাতে লোকে আমাদের প্রধানমন্ত্রীজির যোগ্যতা নিয়ে প্রশ্ন না তোলেন।”

সঞ্জয় রাউতের পাশাপাশি মোদির ডিগ্রি নিয়ে এদিন কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর মুখপাত্র ‘সামনা’। দাবি করা হয়েছে, মোদি যে ডিগ্রি দেখাচ্ছেন তা ভুয়ো। গুজরাট বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি মোদির হিসেবে দেখানো হয়েছে, তার স্ক্রিপ্টে মাস্টার স্টাইলে লেখা আছে। কিন্তু এই স্ক্রিপ্টটি এসেছে ১৯৯২ সালে এদিকে মোদির ডিগ্রি ১৯৮৩ সালে অর্থাৎ আলোচনা হওয়া উচিত। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, ১৯৭৯ সালে মোদি বিএ করেন, ১৯৮৩ সালে এমএ। তাহলে কেন তিনি ২০০৫ সালে বললেন আমার কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই! এরপর কেউ ডিগ্রি শিক্ষা নিয়ে প্রশ্ন তুললে মানহানি মামলা করা হচ্ছে। ডিগ্রি যদি থেকেই থাকে তবে তা লুকানোর কি আছে? প্রশ্ন সামনার।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...