Wednesday, June 17, 2026

লাল-হলুদের নতুন কোচ হচ্ছেন সার্জিও লোবেরা : সূত্র

Date:

Share post:

আগামি মুরশুমে ইস্টবেঙ্গল এফসির কোচ হচ্ছেন সার্জিও লোবেরা। সূত্রের খবর, ইতিমধ্যেই  মৌখিক সম্মতি জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ। ইস্টবেঙ্গল দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব নেওয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনই ঘোষণা করছে না লাল-হলুদ ক্লাব।

সুপার কাপের পরেই দায়িত্ব ছাড়ছেন স্টিফেন কনস্ট্যানটাইন। পরের মরশুমে ইস্টবেঙ্গলের কোচিং কে করাবেন তা নিয়েই নানা নাম সামনে আসতে থাকে। কোচ নির্বাচন নিয়ে একপ্রস্থ মনোমালিন্যও হয় ক্লাব কর্তা ও ইনভেস্টর কর্তাদের মধ্যে। হাবাস, গামবাউ একের পর এক নাম উঠে আসে। তবে শেষ পর্যন্ত ইমামি এবং ক্লাব কর্তদের পছন্দের লোবেরার সঙ্গেই চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল।

গত দুই মরশুমের মত এই মরশুমেও প্লে অফে যেতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে সরতেই হত স্টিফেনকে। সুপার কাপের পর আর তাঁর সঙ্গে চুক্তি নবিকরণ করাচ্ছে না ক্লাব। জানা গিয়েছে, শুধু কোচ নয় ফুটবলার সই করানোর কাজও এগিয়ে রাখছেন ইস্টবেঙ্গল কর্তারা। ফরোয়ার্ড রহিম আলি, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, উইঙ্গার ভিন্সি ব্যারেটো এবং গোলরক্ষক শমীক মিত্র চেন্নাইয়ান এফসির এই চার ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছেন ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা। তবে এদের পেতে গেলে বেশ মোটা অংকের ট্রান্সফার ফি খরচ করতে হতে পারে লাল হলুদকে। এছাড়াও সূত্রের খবর, দলের পুরোনো দুই ফুটবলার হরমনজিৎ সিং খাবড়া এবং হীরা মণ্ডলকে এই মরশুমে দলে ফিরিয়ে আনতে আগ্রহী ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:আজ দিল্লির ম‍্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে থাকতে পারেন পন্থ


 

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...