Wednesday, June 17, 2026

আজ দিল্লির ম‍্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে থাকতে পারেন পন্থ

Date:

Share post:

আজ ঘরের মাঠে আইপিএল-এর প্রথম ম‍্যাচ খেলতে নামছে দিল্লি ক‍্যাপিটালস। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। আর সূত্রের খবর এই ম‍্যাচে দলকে সমর্থন করতে অরুণ জেটলি স্টেডিয়ামে আসতে পারেন ঋষভ পন্থ। জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই-এর দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট থেকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হলে পন্থ ডাগ-আউটে বসতেও পারবেন বলে খবর।

এই নিয়ে দিল্লি ক্যাপিটালস ক্যাম্পের সঙ্গে জড়িত এক ব্যাক্তি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, শর্তসাপেক্ষে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছে, “ঋষভ সবসময়ই দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ন অংশ। মঙ্গলবার গুজরাতের বিরুদ্ধে মরশুমের প্রথম হোম ম্যাচে তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি দলের মালিকের যে ভিআইপি বক্স সেখানে থাকবেন যদি এসিএসইউ অনুমতি দেয় তবে। তিনি দলের ডাগ-আউটেও কিছু সময়ের জন্য বসতে পারেন।”

 

এদিকে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে, দিল্লি তাদের অধিনায়কের জার্সি নং ১৭ ডাগ-আউটের ছাদে ঝুলিয়ে দিয়েছিল যে তিনি “সর্বদা দলের সঙ্গে আছেন”। কিন্তু এই বিষয়টি মানতেই পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে, অতিরিক্ত বাড়াবাড়ি করছে দিল্লি। এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রের খবর যে, বোর্ডের তরফে দিল্লিকে এই ধরনের কাজ করতে বারণ করা হয়েছে। বোর্ড জানিয়ে দিয়েছে, ‘বাড়াবাড়ি করছে দিল্লি।

প্রসঙ্গত পন্থ গত ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পন্থ। যা তাকে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে দিয়েছে। পন্থ তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপচার করেছেন ও সবে মাত্র হাঁটা শুরু করেছেন।

আরও পড়ুন:ধোনিকে বিশেষ সম্মান এমসিএ-এর, ওয়াংখেড়ের একটি আসনের নামকরণ করা হবে মাহির নামে

 

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...