Saturday, April 4, 2026

রাজু খু*নে দিল্লি যোগ! তদন্তকারীদের নিশানায় নীল গাড়ি

Date:

Share post:

শক্তিগড়ে (Shaktigarh) রাজু ঝা (Raju Jha) খুনে এবার দিল্লি যোগ পেলেন তদন্তকারীরা। যে নীল রঙের গাড়িটি করে আততায়ীরা এসেছিল সেটি দিল্লির (Delhi)। খুনে ব্যবহারের আগে গাড়িটির ইঞ্জিন ও চেসিস নম্বরের শেষ কয়েকটি সংখ্যা মুছে ফেলা হয়েছিল বলেও অভিযোগ।

প্রথামিক তদন্তে মনে করা হয়েছিল, গাড়িটি কলকাতার বাসিন্দা এক মহিলার। কিন্তু তাঁর ছেলে জানান গাড়িটি তাঁর বিক্রি করে দিয়েছেন। শক্তিগড়ে তদন্তে যায় ফরেনসিক টিম (Forensic Team)। সেখানে নীল ও সাদা দুটি গাড়ি থেকেই নমুনা সংগ্রহ করা হয়। ঘটনার রাতে তার একটিতে ছিলেন রাজু (Raju), অপরটিতে আব্দুল লতিফ (Abdul Latif)। সেই নমুনা সংগ্রহের সময়ই জানা যায় নীল গাড়িটি আসলে দিল্লির।

 

প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনার দিন ভোরে ঝাড়খণ্ডের দিক থেকে গাড়িটি এসেছিল। আসা ও যাওয়ার নীল গাড়িটির নম্বর প্লেট ছিল, WB06 3454। আপাতত ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা-রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাজু ঝা খুনে অভিযুক্তরা এখনও অধরা। তবে পুলিশের হাতে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য। গাড়িটি দিল্লির জানার পর থেকেই আসল মালিকের সন্ধান শুরু করেছে পুলিশ।পরিবহন দফতরের মাধ্যমে গাড়ির মালিকের খোঁজ চলছে। গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং একাধিক নম্বর প্লেট মিলেছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...