Wednesday, June 24, 2026

ইডেনে আইপিএলের দিন বাড়তি মেট্রো চলবে

Date:

Share post:

আইপিএলের ম্যাচ নিয়ে প্রস্তুত ইডেন। বৃহস্পতিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রচুর দর্শক আসবেন ইডেনে। খেলা শেষ হলে বাড়ি ফিরতে কোনও অসুবিধা হবে না ক্রীড়াপ্রেমীদের। মেট্রো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে আইপিএল-এর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে। প্রত্যেকটি ম্যাচ শেষ হওয়ার পরে এই ট্রেন চালানো হবে।” আগামী ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ৮, ১১ এবং ২০ মে-তে আইপিএলের ম্যাচ রয়েছে ইডেনে।

তিনি আরও জানিয়েছেন, ম্যাচের এই দিনগুলিতে এসপ্ল্যানেড থেকে রাত ১২টা থেকে সেই বিশেষ ট্রেন পরিষেবা চালানো হবে।ম্যাচ শেষের পর রাত ১২টা ১৫ মিনিটে দু’টি ট্রেন চালানো হবে। একটি দক্ষিণেশ্বর পর্যন্ত, অন্যটি কবি সুভাষ পর্যন্ত। রাত ১২টা ৪৮ মিনিটে দু’টি ট্রেনই তাদের গন্তব্যস্থলে পৌঁছবে। আইপিএলের ম্যাচগুলির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে্, ইডেনে আইপিএল-এর প্রতিটি ম্যাচের দিনেই মিলবে এই বাড়তি মেট্রো পরিষেবা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...