Tuesday, March 24, 2026

দিল্লিকে ৬ উইকেটে হারাল গুজরাত, ম‍্যাচের সেরা সাই সুদর্শন

Date:

Share post:

আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচেও জয় পেল গুজরাত টাইটান্স। এদিন দিল্লির ঘরের মাঠে দিল্লি ক‍্যাপিটালসকে হারাল ৬ উইকেটে। গুজরাতের হয়ে তিনটি করে উইকেট মহম্মদ শামি এবং রশিদ খানের। দুরন্ত ব‍্যাটিং সাই সুদর্শনের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে দিল্লি। দিল্লির হয়ে ৩৭ রান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। ৭ রান করেন পৃথ্বি শা। দিল্লির হয়ে অভিষেক হয় বাংলার অভিষেক পোড়েলের। ২০ রান করেন তিনি। শারফারাজ খান করেন ৩০ রান। অক্ষর প‍্যাটেল করেন ৩৬ রান। গুজরাতে হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রশিদ খান। দুই উইকেট নেন যোসেপ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস সাই সুদর্শন-এর। ৬২ রানে অপরাজিত তিনি। ৩১ রানে অপরাজিত মিলার। ১৪ রান করেন ঋদ্ধিমান সাহার। ১৪ রান শুভমন গিলের। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ৫ রান। দিল্লির হয়ে দুই উইকেট নর্টেজ-এর। একটি করে উইকেট খলিল আহমেদ এবং মিচেল মার্শ।

আরও পড়ুন:দলকে সমর্থন করতে মাঠে হাজির পন্থ

 

Related articles

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...