Tuesday, June 23, 2026

শহিদ মিনারের ফাঁকা মঞ্চে একটি কাক, ঝাঁজ কমছে DA আন্দোলনের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাসঃ 

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ঘোরাফেরা করছে। যেখানে দেখা শহিদ মিনারে DA আন্দোলনে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে একেবারে খাঁ খাঁ করছে। অস্থায়ী তাঁবুতে একাকী একটি কাক, তার বাইরে কারও দেখা নেই। ছবি বলে দিচ্ছে, ঝাঁজ কমছে DA আন্দোলনের। শহিদ মিনারের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অনেকেই ফিরে গিয়েছেন বাড়িতে। যোগ দিয়েছেন কাজে।

আরও পড়ুন:সিবিআই, ইডি নয়! মুখ্যমন্ত্রীর উপরই আস্থা রেখে চিঠি বিজেপি বিধায়কের

রাজনৈতিকভাবে প্রভাবিত গুটিকয়েক আন্দোলনকারী এখনও ধর্না মঞ্চে ঘুরঘুর করলেও সার্বিকভাবে এই আন্দোলনে আর মন নেই বেশিরভাগ সরকারি কর্মীর। আসলে তাঁরা বুঝতে পেরেছেন, DA আন্দোলনকারীদের কাঁধে বন্দুক রেখে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।সেই ফাঁদে আর পা ফেলতে চান না আন্দোলনকারীদের একটি বড় অংশ। তাই সংগ্রামী যৌথ মঞ্চ রাজনৈতিক মঞ্চ হয়ে ওঠায় অনেকেই সেই স্থান ত্যাগ করেছেন।


DA আন্দোলনকারীরা বুঝেছেন কেন্দ্রের বঞ্চনায় রাজ্যের কোষাগারে ভাঁড়ে মা ভবানী অবস্থা। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি মানবিক। তাই কষ্ট করে হলেও আরও ৩ শতাংশ DA তিনি দেওয়া শুরু করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে, যারা প্রতিপদে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, সেই বিজেপির নেতারা DA মঞ্চকে নিজেদের স্বার্থে ব্যবহার করে চলেছে। পিছিয়ে নেই বাম-কংগ্রেসও। মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি শূন্য পাওয়া দলের চারআনার কিছু নেতা সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য নিয়ম করে সেজেগুজে DA মঞ্চে গিয়ে ছবি তুলতে ব্যস্ত। তাই বিরোধীদের এইসব “ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই” টাইপ নেতাদের মুখ আর মুখোশের পার্থক্য বুঝে ফেলেছেন DA আন্দোলনকারীরাও। তাই সংগ্রামী যৌথ মঞ্চ
রাজনৈতিক মঞ্চ হয়ে ওঠায় অনেকেই আন্দোলন থেকে মুখ ফিরিয়েছেন।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...