Saturday, March 21, 2026

রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন ধাওয়ান

Date:

Share post:

বুধবার আইপিএল-এ রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে জয় পায় পাঞ্জাব কিংস। রাজস্থানকে ৫ রানে হারায় শিখর ধাওয়ানের দল। আর এই ম‍্যাচেই খেলতে নেমে নজির গড়লেন পাঞ্জাব অধিনায়ক। বিরাট কোহলির পর তিনিই প্রথম ভারতীয়, যিনি আইপিএলে এই কীর্তি গড়লেন। বুধবার ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। আর এই রান করতেই রেকর্ড গড়েন ধাওয়ান। আইপিএলে ৫০টি বা তার বেশি অর্ধশতরান করেন তিনি। আর এই কৃতিত্ব বিরাট এবং ধাওয়ান ছাড়াও রয়েছে ডেভিড ওয়ার্নারের।

বুধবার রাজস্থানের বিরুদ্ধে অর্ধশতরান করতেই আইপিএলে ৫০টি অর্ধশতরান করে ফেললেন ধাওয়ান। বিরাটেরও ৫০টি অর্ধশতরান রয়েছে আইপিএলে। তবে অর্ধশতরানের সংখ‍্যা সব থেকে বেশি ওয়ার্নারের। আইপিএলে তিনি ৬০টি অর্ধশতরান করেছেন। চলতি আইপিএলেই এই একই কীর্তি গড়েন বিরাট কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করেন। বিরাটের সেই ৮২ রানের ইনিংসই তাঁকে প্রথম ভারতীয় হিসাবে এই তালিকায় ঢুকিয়ে দেয়। আর এবার এই তালিকায় ঢুকে পড়লেন গব্বর।

আরও পড়ুন:সুপার কাপের জন‍্য দল ঘোষণা লাল-হলুদের, লোবেরার ইস্টবেঙ্গলের কোচ প্রসঙ্গে ‘ডোন্ট কেয়ার’ স্টিফেনের


 

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...