Wednesday, April 8, 2026

কর্মরত অবস্থায় মৃ*ত বা অ*ক্ষম সরকারি কর্মী, নির্ভরশীলদের বিষয়ে কী জানাল রাজ্য!

Date:

Share post:

কর্মরত অবস্থায় মৃত বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া রাজ্য সরকারি কর্মীর পোষ্যদের চাকরি পাওয়ার প্রক্রিয়া আরও সরল করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে এই পুরো প্রক্রিয়া অনলাইনে হবে বলে জানিয়েছে রাজ্য অর্থ দফতর। আবেদন থেকে নিয়োগপত্র পাওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে দফতরের মানবসম্পদ সংক্রান্ত পোর্টালটিকে ঢেলে সাজানো হয়েছে। সেখানে আবেদনকারী নিজেই নিজের নাম নথিভুক্ত করে চাকরির জন্য আবেদন করার পাশাপাশি তার আবেদনের সর্বশেষ অবস্থাও ওই পোর্টালে দেখতে পারবেন।

এই পোর্টাল পরিচালনার জন্য দফতরের কর্মী ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।সচিবালয় থেকে জেলা স্তর পর্যন্ত সংশ্লিষ্ট  কর্মী ও আধিকারিকদের আগামী ১০ থেকে ১৮ এপ্রিল এই প্রশিক্ষণ দেওয়া হবে। এইজন্য জেলাগুলি থেকে নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মৃত বা অক্ষম কর্মীদের পোষ্যদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝেই নানা অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ওঠে। তা বন্ধ করে পুরো প্রক্রিয়াকে সম্পূর্ন স্বচ্ছ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের অনলাইন সার্ভিস বুক তৈরির জন্যও  বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। দিন কয়েক আগে সরকারি কর্মীদের সার্ভিস বুক সম্পূর্ণভাবে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য অর্থ দফতর নির্দেশিকা জারি করে। কর্মীদের চাকরি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথি যাতে কোনওভাবে নষ্ট না হয় বা হারিয়ে না যায় তা নিশ্চিত করতেই ই-সার্ভিস বুক তৈরির ভাবনা। এবার এই সার্ভিস বুক কিভাবে তৈরি করতে হবে সংশ্লিষ্ট কর্মীদের তা হাতে-কলমে শেখাতেই এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...