Tuesday, February 3, 2026

“অসাধারণ অভিজ্ঞতা”! সুখোই-৩০ যু.দ্ধবিমানে উড়লেন রাষ্ট্রপতি

Date:

Share post:

অসম (Assam) সফরের গিয়ে যুদ্ধ বিমানে চড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। শনিবার তেজপুরে (Tejpur) বায়ুসেনার ঘাঁটি থেকে সুখোই ৩০ (Sukhoi 30) এমকেআই যুদ্ধ বিমানে (MKI Fighter Jet) চড়েন তিনি। এদিন রাষ্ট্রপতির পরনে ছিল অ্যান্টি-গ্র্যাভেটি স্যুট। জানা গিয়েছে, ব্রহ্মপুত্র ও তেজপুর ভ্যালির উপর দিয়ে প্রায় ৩০ মিনিট আকাশেপথে সফর করেন তিনি। তারপর ফিরে আসেন বায়ুসেনার ঘাঁটিতেই। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে এ ধরনের সফর করলেন দ্রৌপদী। এর আগে ২০০৯ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও (Prativa Patil) সুখোই ৩০ বিমানে চড়েছিলেন। আর শনিবার সুখোই ৩০ যুদ্ধবিমানে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালাম (APJ Abdul Kalam), রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ও এই যুদ্ধবিমানে সফর করেছেন।

শনিবার সকালে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেজপুর এয়ার ফোর্স স্টেশনে পৌঁছান, যেখানে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মহিলা ফাইটার পাইলটরাও। সামরিক বাহিনী, বিমান, নৌ ও সেনাবাহিনীর তিনটি শাখার সুপ্রিম কমান্ডার হওয়ায় রাষ্ট্রপতিকে সামরিক নীতি সম্পর্কেও অবহিত করা হয়। এরপরই সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সুখোই-৩০ তে আরোহণ করেন এবং তাঁকে নিয়ে আকাশে উড়ে যায় বিশেষ এই যুদ্ধবিমান। সূত্রের খবর, বায়ুসেনার ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমারকে এদিন বিমানটি চালাতে দেখা যায়। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই কিলোমিটার উপরে উড়তে থাকে ৩০ মিনিট ধরে। গতি ছিল প্রায় ৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এদিন তেজপুর ঘাঁটির পরিদর্শক খাতায় রাষ্ট্রপতি লেখেন, এমন উড়ানের ব্যবস্থা করার জন্য আমি তেজপুরের বিমান ঘাঁটির সমস্ত সেনাদের অভিনন্দন জানাই। পাশাপাশি এদিন সুখোই সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে টুইটারে রাষ্ট্রপতি লেখেন, ভারতীয় বায়ুসেনার শক্তিশালী সুখোই-৩০-এমকেআই যুদ্ধবিমানে ওড়া আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। এটা গর্বের বিষয় যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা আজ জল, স্থল এবং অন্তরীক্ষে সুদৃঢ় ভাবে প্রসারিত।

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৬ থেকে ৮ এপ্রিল অসম সফরে রয়েছেন। শনিবারই রাষ্ট্রপতি মুর্মুর অসম সফরের আজ শেষ দিন। আর শেষ দিনেই সুখোই ৩০ বিমানে চড়লেন রাষ্ট্রপতি। এর আগে ৭ এপ্রিল, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসব-২০২৩ উদ্বোধনের পাশাপাশি গুয়াহাটি হাইকোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেন।

 

 

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...