Saturday, April 4, 2026

হুগলিতে ‘সম্প্রীতির মহামিছিল’! পদযাত্রায় সামিল ১০ বামপন্থী দল  

Date:

Share post:

রামনবমীর (Ramnavami) মিছিলকে কেন্দ্র করে গেরুয়া বাহিনীর তাণ্ডবে শিবপুর (Shibpur), রিষড়া (Rishra) সহ রাজ্যের বেশকিছু জায়গায় অশান্তির পরিপ্রেক্ষিতে পথে নামল বামফ্রন্ট (Left Front)। রবিবার ধর্মীয় বিভাজনের বিরোধিতা ও সম্প্রীতির ডাকে মিছিলের আয়োজন করা হয়। এদিন হুগলির (Hoogly) কোন্নগর বাটা মোড় থেকে উত্তরপাড়ার গৌরী সিনেমা  হল পর্যন্ত ‘সম্প্রীতির মহামিছিল’-র ডাক দেয় রাজ্যের ১০ বামপন্থী দল। এদিনের মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim), রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচাৰ্য, হুগলির সম্পাদক দেবব্রত ঘোষ সহ বামপন্থী দলগুলির রাজ্য ও জেলা নেতৃত্ব।

এদিন সম্প্রীতির আহ্বান জানিয়েই হুগলির কোন্নগর থেকে বামেদের পদযাত্রা শুরু হয়। সোমবার এই পদযাত্রা হবে হাওড়ায়। তবে এদিন বামফ্রন্টের বাইরেও সিপিআই (ML) লিবারেশন, এসইউসি-র মতো বাম দলগুলিও পদযাত্রায় সামিল হয়। পদযাত্রা শেষে বামফ্রন্টের তরফে জানানো হয় রাজ্যে সম্প্রীতির পরিবেশ রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। এই পরিপ্রেক্ষিতে বামপন্থী দলগুলোর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি মিছিল সংগঠিত হচ্ছে। সমস্ত স্তরের মানুষকে পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তবে বামদের এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রামের নামে রাজ্যে যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি তার খেসারত দিতেই কী এবার পথে নামল বামেরা? কারণ সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে রাম-বাম অশুভ আঁতাত। মুখে স্বীকার না করলেও বিজেপির হাত ধরেই রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বামেরা। আর সামনেই লোকসভা নির্বাচন, সেকারণে যেভাবেই হোক রাজ্যের মানুষকে ‘সহানুভূতি’ দেখিয়ে ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টায় লাল শিবির। কিন্তু আদৌ এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে বা মানুষের কাছে ঠিক কতটা গ্রহণযোগ্য হবে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

 

 

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...