Tuesday, April 28, 2026

মিঠুন চক্রবর্তীর ছেলে বলিউডের ‘ব্যাড বয়’! নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এ কী বললেন নমাশি

Date:

Share post:

এপ্রিলের শেষে মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং যোগিতা বালির (Yogita Bali) ছেলে নমাশি চক্রবর্তীর (Namashi Chakraborty) প্রথম বলিউড ছবি। আত্মপ্রকাশেই নিজেকে বলিউডের ‘ব্যাড বয়’ (Bad Boy) প্রমাণ করতে মরিয়া মিঠুন পুত্র। তাঁর সঙ্গে বললেন নিজের গার্লফ্রেন্ডকে ঠিক কি চোখে দেখেন তিনি। আগামী ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi) পরিচালিত ‘ব্যাড বয়’। বাস্তবে কতটা খারাপ ছেলে নমাশি, আসল সত্যির স্বীকারোক্তি অভিনেতার।

বি টাউনে উন্মাদনার পারদ চড়ছে। মুক্তির তারিখ যত এগিয়ে আসছে ততই নার্ভাসনেস আর উত্তেজনা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমরা বলছি মিঠুনপুত্র নমাশি চক্রবর্তীর এই মুহূর্তে অনুভূতির কথা। সংবাদ মাধ্যমের সামনে নিজেই সে কথা স্বীকার করছেন বলিউডের নতুন ‘ব্যাড বয়’। তিনি জানান, সিনেমায় অভিনয় করবেন এটা যেন আগে থেকেই প্রত্যাশিত ছিল সবার কাছে। মজার ছলে তিনি বলেন, জন্মের পরের মুহূর্তেই নার্স তাঁর মাকে বলেছিলেন, ” অভিনেতা জন্মেছে”। নমাশির কথায় “আমার একজন অভিনেতা হওয়ার প্যাশন ছিল। আর আমার জন্য কোনও প্ল্যান বি ছিল না।” মিঠুন চক্রবর্তী যখন সেটে মেকআপ করতেন, তখন নিজেকে সাজিয়ে তুলতেন নমাশি চক্রবর্তী (Namashi Chakraborty)। ছোটবেলা থেকেই সিনেমা জগতের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল তাঁর। পছন্দের অভিনেতা শাহরুখ খান এবং গোবিন্দা, জানালেন মিঠুন পুত্র।

সিনেমায় অভিনয় করার আগে বাবার কাছ থেকে বিশেষ একটি সতর্কবাণী শুনেছিলেন নমাশি চক্রবর্তী। তিনি জানান মিঠুন চক্রবর্তী বলেছিলেন, আজকে যিনি ব্যস্ত তারকা তিনি সহজেই বেকার হয়ে যেতে পারেন। তাই কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একজন অভিনেতার প্রথম আর একমাত্র কাজ। বাবার কথা অক্ষরে অক্ষরে মনে রেখেছেন নমাশি। জীবনে প্রেম এসেছে? হ্যান্ডসাম হিরোর মুখে লাজুক হাসি। অকপটে জানালেন পাঁচবার প্রেমে পড়েছেন। একবার লিভ ইন সম্পর্কেও ছিলেন । তিনি নাকি কোনও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চান না , কথাটা কতটা সত্যি? নমাশি বলেন, “ আমি একটু জটিল তবে আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি যে কোনও অভিনেত্রীকে কখনও ডেট করব না। আমি চাই না যে আমার জিএফ বাড়িতে এসে সেটে কী ঘটছে সে সম্পর্কে আমাকে বলুক। ” তবে সহ-অভিনেতা আমরিন কুরেশির (Amrin Qureshi) প্রতি যে মিঠুন পুত্র যে দুর্বল সেটা অবশ্য অস্বীকার করলেন না।

 

Related articles

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...