Monday, June 8, 2026

ভূস্বর্গে জ*ঙ্গি অনুপ্রবেশ রুখে বড় সাফল্য ভারতীয় সেনার! নি*হত ১ জ*ঙ্গি

Date:

Share post:

সীমান্ত পার করার পরিকল্পনা ভেস্তে দিয়ে আরও একবার বড় সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার ভোররাতে সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই ভারতীয় সেনার মুখে পড়ে জঙ্গিরা। দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। শেষমেশ ভারতীয় সেনার কাছে হার মেনে চম্পট দেয় জঙ্গিরা। যদিও সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়।

আরও পড়ুন:বিরোধীরা শুধুই ভাষণে, কামারহাটি সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের

সেনা সূত্রে খবর, রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে। সীমান্তে পাহারায় থাকা জওয়ানদের নজরে আসে সন্দেহভাজন কিছু ব্যক্তি সীমান্ত পার করার চেষ্টা করছে। এরপরই সতর্ক হয়ে যান তাঁরা। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সচেষ্ট হন জওয়ানরা। তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় জওয়ানরাও।

বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। বাকিরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

 

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...