Saturday, April 4, 2026

সুপ্রিম স্বস্তি সঞ্জয়ের: অযথা তলব বা অফিস-বাড়িতে তল্লাশি নয়, নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টেও (Supreme Court) স্বস্তি মিলল আইনজীবী সঞ্জয় বসুর (Sanjay Basu)। শীর্ষ আদালত রায়ে জানিয়ে দিল, অযথা ডেকে পাঠিয়ে হয়রানি বা ভিত্তি ছাড়াই সঞ্জয় বসুর অফিস কিংবা বাড়িতে তল্লাশি করা যাবে না। হাই কোর্টের বিচারপতির রায়ের একটি অংশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। মূল মামলা ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাই কোর্টে। তবে, সঞ্জয় বসুর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদও করতে পারবে তারা।

১ মার্চ সরকারি প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। টানা অভিযানের পরে ২ মার্চ তাঁর বাড়ি ছাড়েন ইডির আধিকারিকরা। তাঁকে তলবও করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আইনি রক্ষাকবচ নেন আইনজীবী বসু। সেখানে উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, আইনজীবী সঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি‌। তাঁকে গ্রেফতার করা যাবে না। তাঁর বাড়িতে চালানো যাবে না তল্লাশি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যায় ED। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম ও বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চ এই নির্দেশ দেয়।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...