Monday, April 6, 2026

অ্যাক্রোপলিস মলে  শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব

Date:

Share post:

কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাংলা নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর উৎসব মানেই বাঙালির ভুরিভোজ। ১২ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত অ্যাক্রোপলিস মলে চলবে ”নববর্ষের ভুরি ভোজ”- খাদ্য উৎসব । প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। রকমারি খাবার চেখে দেখতে হলে একবার আসতেই হবে অ্যাক্রোপলিস মলে।

এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন, বিশিষ্ট গায়ক সৌমিত্র রায় এবং অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার  কে ভিজয়ন প্রমুখ।

নববর্ষের ভুরিভোজের এই উৎসবে রয়েছে অভিনেতা এবং খাদ্য ব্যবসায়ী সৌরভ দাসের নিজস্ব ব্র‍্যান্ড ‘ হদোলস’। এছাড়া রয়েছে পিঠে বিলাশি, ভোজন বিলাশি, টার্কিস- ইয়ানো, মিত্র ক্যাফে, নিউ ভারত সুইটস, তেমারিন্ড, রায় প্যান প্যালেস, দিঘা ফিশ কর্পোরেশন, বাংলার দই।
মেনুর মধ্যে আছে, মটন এবং চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস এবং কলকাতার চিকেন কষা, ভেটকি পাতুরি থেকে শুরু করে বাঙালির প্রিয় ইলিশ মাছের পাতুরি এবং ভেটকি মাছের নানান রকমের মেনু। এছাড়া থাকছে সবার প্রিয় নলেন গুড়ের আইসক্রিম, আইসক্রিম লস্যি এবং ডাবের পায়েস। খাবারের শেষে রয়েছে পানের বিভিন্ন রকমারি আইটেম- স্মোক পান, ফায়ার পান, চকলেট পান ইত্যাদি।

আনুষ্ঠানে এসে গায়ক সৌমিত্র রায় বলেন,” নববর্ষ মানেই খাওয়ার দাওয়া, গান, আড্ডা, মজা। আমি বরাবরই খাদ্যরসিক। আর অ্যাক্রোপলিস মল আমার অন্যতম প্রিয় একটি জায়গা। আমি এর আগেও এদের বিভিন্ন খাদ্য উৎসবে অতিথি হয়ে এসেছি। এখানকার নানা রকমের খাদ্য উৎসব হয়ে থাকে, যা অত্যন্ত জনপ্রিয় এবং লোভনীয়। এছাড়া এখানকার স্টল গুলির খাবার অত্যন্ত সুস্বাদু, যা আগত অতিথি এবং ভোজনরসিকদের মন কাড়বে।”
অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার  কে ভিজয়ন বলেন,
“অ্যাক্রোপলিস মল ইতিমধ্যেই অতিথি এবং পৃষ্ঠপোষকদের মধ্যে খ্যাতি অর্জন করেছে। আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরণের খাদ্য উৎসবের আয়োজন করে থাকি, যা সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই বছর আমরা বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব উদযাপনের অংশ হতে বাংলা নববর্ষের খাদ্য উৎসব শুরু করেছি। আমরা সাত বছরেরও বেশি সময় ধরে আমাদের অতিথিদের জন্য বিভিন্ন উৎসবের আয়োজন করে আসছি। চলতি বছরে কলকাতার জনপ্রিয় বাংলা নববর্ষের ভুরিভোজকে নিয়ে এই খাদ্য উৎসবের আয়োজন করেছি। আশা করি ভোজনরসিকদের এই উৎসব ভালো লাগবে।”

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...