Saturday, April 4, 2026

বাংলায় দলের সংগঠনের প.ঙ্গুদশা, শুভেন্দুদের নেতৃত্ব নিয়ে অস.ন্তোষ শাহের

Date:

Share post:

আজ, রবিবার অমিত শাহের (Amit Shah) দু’দিনের বঙ্গ সফরের শেষদিন। দিল্লি উড়ে যাওয়ার আগে এদিন সকাল থেকেই নিউটাউনের হোটেলে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন শাহ। গতকাল রাতের পর আজ সকালেও বৈঠক সুকান্ত মজুমদার (Sukanta Majumder), অমিতাভ চক্রবর্তীদের সঙ্গে বৈঠক। আজ সকাল সাড়ে ১১টায় দিল্লি রওনা দেবেন শাহ।

সূত্রের খবর, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে। তার আগে বাংলায় দলের পঙ্গু সংগঠন নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন শাহ। বিশেষ করে দলের নিচুতলার সংগঠন নিয়ে একেবারেই সন্তুষ্ট নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।দলের কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠকে সেটা বুঝিয়েও দিয়েছেন শাহ। নেতাদের কাছে তাঁর বার্তা, খাতায়-কলমে নয়, বাস্তবে সংগঠন গড়ে দেখাতে হবে। বিরোধী ভোট বাক্সে বামেরা যেন কোনওভাবেই সুবিধা করতে না পারে, সেদিকেও নজর দিতে হবে। পায় তা দেখতে হবে। পাশাপাশি বলেছেন, পঞ্চায়েতের মধ্যে দিয়ে বুথ তৈরি করলে তার লাভ লোকসভা ভোটে পাওয়া যাবে। তাই বুথ শক্তিশালী না করলে সাফল‌্য আসবে না।

জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) শাহি বৈঠকে পঞ্চায়েত ভোটে আধাসেনা দেওয়ার দাবি তোলেন। বিষয়টি আদালতের বিষয় বলে উড়িয়ে দেন শাহ। তিনি শুভেন্দুকে পাল্টা বলেন, ‘‘নিজেদের সাংগঠনিক শক্তির উপর ভরসা করুন। সংগঠন গড়ে তুলুন।’’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...