Wednesday, June 24, 2026

তাপপ্রবাহকে উপেক্ষা করেই নতুন বছরকে স্বাগত! কালীঘাট-দক্ষিণেশ্বর-তারাপীঠে উপচে পড়া ভিড়

Date:

Share post:

তাপমাত্রা ইতিমধ্যেই ৪০-এর আশপাশে ঘোরাফেরা করছে। বেলা বাড়লেই রোদে প্রাণ যাওয়ার মতো অবস্থা। তাই বলে নতুন বছরকে (Bengali New Year) স্বাগত জানাতে বাঙালিদের কোনও খামতি নেই। আর সেকারণেই শনিবার নববর্ষের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অনেকেই। কেউ মন্দিরের লাইনে দাঁড়িয়েছেন, আবার কোথাও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। রাজ্য জুড়ে নানা রীতিতে নতুন বছরকে অভ্যর্থনা জানাতে মেতে উঠেছে রাজ্যবাসী।

শনিবার নববর্ষের সকাল থেকে কালীঘাট (Kalighat), দক্ষিণেশ্বর (Dakkhineshwar), তারাপীঠ (Tarapeeth), লেক কালী মন্দির, ঠনঠনিয়াতেও ভক্তদের উপচে পড়া ভিড়। তপ্ত গরমে একেবারে রাজ্যবাসীর নাজেহাল অবস্থা। এসব উপেক্ষা করেও সকাল থেকেই চলছে হালখাতার (Halkhata) পুজো। লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভক্তরা (Devotees)। কয়েক ঘণ্টা অপেক্ষা করে দিতে হচ্ছে পুজো। এছাড়াও মন্দির চত্বরে লক্ষ্মী-গণেশ ও হালখাতার পুজো দিতে এসেছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম দিন পরিবারের মঙ্গল কামনা করে পুজো দেবেন তাঁরা।

কলকাতার পাশাপাশি রাজ্যেরও ছবিটা একই। বর্ধমানে বাংলা নববর্ষে দেবী সর্বমঙ্গলার আশীর্বাদ লাভে ভক্তদের ঢল। রাজা মহাতাব চাঁদ সর্বমঙ্গলার মন্দিরেই লম্বা লাইন। পাশাপাশি নববর্ষ উপলক্ষে এদিন কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় প্রভাতফেরীর আয়োজন করা হয়। এছাড়াও এদিন ভোরে তারাপীঠেও শুরু হয়েছে ভক্ত সমাগম। মায়ের স্নান পর্ব হয় ভোর ৪টেয়। এরপর ভোর ৫টায় মঙ্গল আরতি। তারপর খুলে যায় মন্দিরের গর্ভগৃহের দরজা। দুপুরে হবে মধ্যাহ্নভোজন। ভোগে থাকবে পোলাও, ভাজা, মাছ। এরপর সন্ধেয় আরতি হবে। তারাপীঠে আশেপাশের রাজ্য থেকেও এসেছেন ভক্তেরা।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...