Thursday, May 14, 2026

পুলওয়ামা কান্ড সরকারের ভুলের জন্যই, মোদিজি ‘ধামাচাপা’ দিয়েছেন: বিস্ফোরক সত্যপাল

Date:

Share post:

পুলওয়ামায়(pulwama) ৪০ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা ঘটে সরকারের ভুলের জন্যই। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর(Prime Minister) নরেন্দ্র মোদিজি(Narendra Modi) গোটা ঘটনাকে ধামাচাপা দিয়েছেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৎকালীন জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Malik। এদিন তার সেই সাক্ষাৎকারের ভিডিও টুইট করে সরব হল কংগ্রেস(Congress)।

সম্প্রতি সাংবাদিক করন থাপারকে দেওয়া এক সাক্ষাৎকারে সত্যপাল সিং বলেন, “জম্মু-কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল তার আমাদের ভুলের জন্য। সিআরপিএফ এর তরফে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে এয়ারক্রাফ্টের আবেদন জানানো হয়েছিল কিন্তু সে আবেদন খারিজ করা হয়। অথচ এতবড় কনভয় কখনোই রাস্তা দিয়ে যেতে পারে না। মাত্র পাঁচটি এয়ারক্রাফটের প্রয়োজন ছিল কিন্তু সেটা দেওয়া হয়নি। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম এটা আমাদের ভুলের জন্য হয়েছে আমরা এয়ারক্রাফট দিয়ে দিলে এটা হতো না। তখন প্রধানমন্ত্রী আমাকে জানান, তুমি এখন পুরোপুরি চুপ থাকো।” বিস্ফোরক এই সাক্ষাৎকার সম্প্রতি টুইট করা হয়েছে কংগ্রেসের তরফে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলওয়ামা কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে।

কংগ্রেসের তরফে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী পুলওয়ামা কান্ড আপনার সরকারের গাফিলতির জন্য ঘটেছে। যদি এয়ারক্রাফট পাওয়া যেত তাহলে জঙ্গিদের সব ষড়যন্ত্র নষ্ট হয়ে যেত। আপনার তো এই ভুলের তদন্ত করা উচিত ছিল, কিন্তু আপনি শুধু বিষয়টিকে ধামাচাপা দেননি বরং নিজের ভাবমূর্তি ঠিক করতে নেমেছিলেন।”

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...