Sunday, April 5, 2026

অ্যাপের মাধ্যমে দিব্যি চলছিল আইপিএলের বে*টিং! কলকাতা পুলিশের জালে ৩

Date:

Share post:

কলকাতায় বসেই রমরমিয়ে চলছিল আইপিএলের বেটিং। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে দিব্যি চলছিল বেটিংয়ের কারবার। এবার পুলিশের হাতে গ্রেফতার তিন জুয়ারি।

চলতি আইপিএল সিরিজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ম্যাচ নিয়ে গড়াপেটা করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মণীশ জৈনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ক্লাইভ রোডে তাঁর দফতর থেকেই গ্রেফতার করা হয় মণীশকে। অভিযোগ, স্কাইএক্সটেঞ্জ অ্যাপের মাধ্যমে গড়াপেটা চক্র চালাতেন বছর তেতাল্লিশের ওই ব্যক্তি।
বাকি দুজন হল, লেকটাউনের পবন আগরওয়াল এবং শিবপুরের রোহিত জৈন। পুলিশ সূত্রে জানা গেছে,ডোভার রোডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তিন জনকে গ্রেফতারের পাশাপাশি ১১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং ৬০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ।

আইপিএলে বেটিং নিয়ে অভিযোগ নতুন নয়। কলকাতা পুলিশের তৎপরতায় এই বেটিং চক্র ধরা পড়ল। পুলিশ তদন্ত করে দেখছে এর সঙ্গে আর কোনও বড় মাথা জড়িত কিনা।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...