Monday, March 16, 2026

গোধরা কাণ্ড: সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ৮ দোষীকে জামিন সুপ্রিমকোর্টের

Date:

Share post:

২০০২ সালে গুজরাটের(Gujrat) গোধরায় সবরমতি এক্সপ্রেসে(Sabarmati express) অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ দোষীকে জামিন(Bail) দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ৮ অপরাধী ১৭ থেকে ২০ বছর সাজা কেটেছে। মানবিক দিন বিচার করেই তাদের জামিন দিল দেশের শীর্ষ আদালত। অন্যদিকে এই ঘটনায় আরও ৪ জন জামিনের আবেদন জানালেও তা খারিজ করেছে আদালত। এই ৪ জনকে নিম্ন আদালতে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল পরে হাইকোর্ট তাদের ফাঁসির সাজা খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

এই ৮ দোষীর আইনজীবী সঞ্জয় হেগড়ে ইদকে সামনে রেখে তাদের জামিনে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন আদালতে। সেইমতো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ গোধরা মামলায় দোষীদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেন। জানান, এই ৮ আসামি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাদের জামিনের শর্ত পূরণ করে জামিনে মুক্তি দিতে হবে। অন্যদিকে গত শুনানিতে, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নিম্ন আদালতের দ্বারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন বিবেচনা করা হবে না। অবশ্য হাইকোর্ট সেই ফাঁসির সাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে।

উল্লেখ্য, ২০০২ সালে গোধরায় সবরমতি এক্সপ্রেসে আগুন জ্বালিয়ে ৫৯ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে অপরাধীরা। এই ঘটনায় আবদুল রেহমান ধন্তিয়া, আবদুল সাত্তার ইব্রাহিম গাদ্দি এবং মোট ২৭ জন অপরাধীর জামিনের আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। তাদের মধ্যে ৮ জনকে জামিন দিল আদালত।

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...