Tuesday, June 23, 2026

ধূপগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি,অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা!

Date:

Share post:

লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন! জলপাইগুড়ির ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ইঞ্জিন শান্টিং করার সময় হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালগাড়ি। রেল লাইনের শেষ প্রান্তে একেবারে চলে আসে মালগাড়িটি।যেখানে রেললাইন শেষ হয়ে রাস্তার সঙ্গে মিসেছে, সেই শেষ সীমান্ত চলে আসে মালগাড়ির ইঞ্জিনটি। মানুষের চলাচলের রাস্তার কাছে চলে আসে পাত। ওই রাস্তা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত।তবে চালকের দক্ষতায় সেটি আর রাস্তা অবধি পৌঁছয়নি। ফলে বড় দুর্ঘটনার এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন:রাজ্যে লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! দৈনিক আক্রান্তের সংখ্যা দেড়শো পার

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ি স্টেশনের সাইট লাইন ৬ এন এন ৩৫ ক্রসিং গেটে।সেখানেই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ে।হতাহতের খবর না মিললেও দুর্ঘটনার জেরে রেল লাইনের বড়সড় ক্ষতি হয়েছে। ডেট এন্ড ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।
তবে রেলের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনটি কোনওভাবে রাস্তায় উঠে গেলে বড় দুর্ঘটনা ঘটতেই পারত। কারণ ওই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন।ঘটনাস্থল ইতিমধ্যেই পরিদর্শন করেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কী কারণ দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হয়েছে। চালক ও গার্ডের সঙ্গে কথা বলাও হচ্ছে।

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...