Monday, April 6, 2026

অয়ন মামলায় ইডির দ্রুত শুনানির আবেদন, প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের মামলার দ্রুত শুনানির জন্য ইডির আবেদন নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার শুনানির সময় তদন্তকারী সংস্থার আইনজীবীকে তিনি জানতে চান, ‘‘অয়ন শীল কে? কেন এখন তাঁর বিরুদ্ধে দ্রুত শুনানির প্রয়োজন?’’

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বিরুদ্ধে আরও অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার কলকাতা হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, অয়নকে গ্রেফতার করার পর তাঁর বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির প্রচুর তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সব তথ্য সিবিআইকেও দেওয়া হয়েছে। শুধু স্কুল দুর্নীতি নয়, পুরসভাতেও দুর্নীতি নিয়ে তথ্য উঠে এসেছে। তাই এই বিষয়ে দ্রুত শুনানি প্রয়োজন।

প্রসঙ্গত, অয়নের বাড়ি এবং অফিসে দীর্ঘ তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। চাকরির পরীক্ষার প্রচুর ওএমআর শিট এবং তার প্রতিলিপি খুঁজে পান তাঁরা। এছাড়া পাওয়া গিয়েছিল পরীক্ষার অ্যাডমিট কার্ডও। এরপরেই অয়নকে গ্রেফতার করা হয়। ইডির অভিযোগ, অয়নের কাছে যেসব ওএমআর শিট পাওয়া গিয়েছে তা পুরসভায় নিয়োগের পরীক্ষার। ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। তার কিছু কাকলির এবং কিছু অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর।

এর পরেই ধৃত অয়নের ‘পরিচয়’ জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখন ইডির আইনজীবী বলেন, ‘‘নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। এই তদন্তে প্রতিটি দিন খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত শুনানি করা হোক।’’ শুক্রবারই দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...