Monday, April 6, 2026

রাজ্য আসছেন নীতীশ কুমার, মঙ্গলে নবান্নে মমতার সঙ্গে বৈঠক

Date:

Share post:

নবীন পট্টনায়েক, কুমারস্বামী, অখিলেশ যাদবের পরে এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে বৈঠকে বসবেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, রাজ্যে আসছেন JDU প্রধান নীতীশ কুমার। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ২টোয় নবান্নে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক। জাতীয় রাজনীতি ও বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কয়েকদিন আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, BJP-বিরোধীরা নীরবে রয়েছে মানে এই নয় যে তারা নিষ্ক্রিয় রয়েছে। একদিন হঠাৎ বিরোধী ঐক্য টর্নেডোর মতো আত্মপ্রকাশ করবে। কেন্দ্র থেকে মোদি সরকারকে উৎখাতের ডাক বারবার দিয়েছেন মমতা। কিছুদিন আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এম কে স্ট্যালিনের সঙ্গে ফোন কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। ওড়িশা গিয়ে কথা হয়েছে নবীন পট্টনায়েকের সঙ্গে।

প্রথমে NDA-র জোট সঙ্গী থাকলেও বিহারে সেই জোট ভেঙেছেন নীতীশ কুমার। RJD-র সঙ্গে জোট করে সরকার চলছে সেখানে। ইতিমধ্যেই ২০২৪-এ কেন্দ্রে বিজেপির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন মমতা। এই পরিস্থিতিতে নীতীশের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- তাপস সাহার ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই, সাফ জানালেন কুণাল

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...