Saturday, June 20, 2026

দিল্লি ও মুম্বইয়ে অ্যাপেল স্টোর উদ্বোধন! ভারতের সাফল্যের প্রশংসায় ‘পঞ্চমুখ’ পাক নাগরিকরাও

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) হাস্যকর পরিস্থিতির সঙ্গে ভারতের (India) কোনও তুলনাই চলে না। যেখানে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগে উদ্যোগী, সেখানে পাকিস্তানে এর ছিটেফোঁটাও নেই। এবার পাকিস্তান সরকারকে একহাত নিয়ে নেটদুনিয়ায় ভারতের তারিফ করতে দেখা গেল পাক নাগরিকদের। উল্লেখ্য, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে ভারত। নামী বিদেশি সংস্থাগুলি ভারতে নিজেদের ব্যবসা বিস্তার করতে আগ্রহ দেখিয়েছে। যার সাম্প্রতিকতম নিদর্শন হল সম্প্রতি দিল্লি (Delhi) ও মুম্বইয়ে (Mumbai) উদ্বোধন হয়েছে অ্যাপেল স্টোরের (Apple Stores)।

আর ভারতের এমন সাফল্যের প্রশংসায় এবার পঞ্চমুখ পাক নাগরিকরাও। সময় যত যাচ্ছে ততই জরাজীর্ণ হয়ে পড়ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন। তা সত্ত্বেও বিভিন্ন ইস্যুতে ভারতকে কটাক্ষ করতে কোনও সুযোগ ছাড়ে না পাক সরকার। কিন্তু এবার পাক নাগরিকদের গলায় শোনা গেল অন্য প্রতিক্রিয়া। বিদেশি বিনিয়োগের (Foreign Investment) ক্ষেত্রে সফল ভাবে এগিয়ে চলেছে ভারত। নামী বিদেশি সংস্থাগুলি ভারতে নিজেদের ব্যবসা বিস্তার করতে আগ্রহ দেখাচ্ছে। তবে পাক নাগরিকরা সাফ জানাচ্ছেন, পাকিস্তানের এমন হাস্যকর পরিস্থিতির সঙ্গে ভারতের কোনও তুলনা চলে না। যেখানে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগে উদ্যোগী, সেখানে পাকিস্তানে বিনিয়োগের ছিটেফোঁটাটুকুও নেই।

দেশের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে এক পাক নাগরিক লেখেন, পাকিস্তানের সঙ্গে যে ভারতের তুলনা চলে না, তা আরও একবার প্রমাণিত হল। যখন ভারতে অ্যাপেল স্টোরের সামনে লম্বা লাইন চোখে পড়ছে, তখন পাকিস্তানে বিনামূল্যে রেশন (Free Ration)0 পাওয়ার ভিড়। আরেক পাক নেটিজেনের দাবি, ভারতে অ্যাপেল স্টোর খুলে গেল। আর পাকিস্তানে ধর্মের নিন্দা করার জন্য চিনা নাগরিককে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিবেশে এদেশে বিদেশি বিনিয়োগ কখনওই সম্ভব নয়। উল্লেখ্য, গত ১৮ এবং ২০ এপ্রিল মুম্বই দিল্লিতে অ্যাপেলের অফলাইন স্টোর খুলেছে। যার উদ্বোধনে হাজির ছিলেন সংস্থার সিইও টিম কুক (Tim Cook)। তিনি ভারতে এসে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও।

 

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...