Monday, April 6, 2026

আজ জীবনের খাতাতেও ৫০ পুরো করছেন সচিন, ফিরে দেখা একঝলক

Date:

Share post:

ক্রিকেট কেরিয়ারে ‘৫০’ বারেবারে ফিরে এসেছে। তিনি সচিন রমেশ তেন্ডুলকর। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান আজ জীবনের খাতাতেও ৫০ পুরো করছেন। আজ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের ৫০তম জন্মদিন। তেন্ডুলকরের ভাষায় এটাই তাঁর ‘মন্থরতম’ ফিফটি। তেন্ডুলকরের ৫০তম জন্মদিনে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ‘৫০’ সংখ্যাটার কী প্রভাব, সেটিই খুঁজে বের করার এই চেষ্টা।

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান। ২০০০ সালে নাগপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে তেন্ডুলকর যখন ৫০ ছুঁলেন, তখন যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস ও ডেসমন্ড হেইন্সের ৩৫টি করে সেঞ্চুরি।
• আন্তর্জাতিক ক্রিকেটের একটি সংস্করণে ৫০টির বেশি সেঞ্চুরি পাওয়া একমাত্র খেলোয়াড়। ২০১০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০তম টেস্ট সেঞ্চুরি পাওয়া টেন্ডুলকারের এই সংস্করণে সেঞ্চুরি ৫১টি।
• আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ২৬৪ বার ৫০ ছুঁয়েছেন টেন্ডুলকার। ২১৭টি ‘৫০’ নিয়ে দুইয়ে রিকি পন্টিং।
• টেস্টে তেন্ডুলকরের রেকর্ড ১১৯ বার ৫০ পেরিয়েছে। দুইয়ে জ্যাক ক্যালিস (১০৩)।
• ওয়ানডেতেও ‘৫০’ করার রেকর্ড তেন্ডুলকরের—১৪৫ বার। দুইয়ে কুমার সাঙ্গাকারা (১১৮)।
• টেস্টে তেন্ডুলকর মাত্র একবারই ঠিক ৫০ রান করেছেন, ১৯৯৩ সালে ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে।
• ওয়ানডেতে দুবার ৫০ রানে আউট হয়েছেন তেন্ডুলকর। দুবারই ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৩ সালে ডারবানে ও ২০০৮ সালে কটকে।
টেস্টে তেন্ডুলকরের দুটি ৫০ বলের ইনিংস, যার একটি ২০০৭ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে। অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে।
• ওয়ানডেতেও তেন্ডুলকরের দুটি ৫০ বলের ইনিংস। ১৯৯৮ সালে শ্রীলঙ্কা ও ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
• টেস্টে একবার ঠিক ৫০ মিনিট ব্যাট করেছেন তেন্ডুলকর, ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
• টেস্টে তেন্ডুলকরের ৫০.০০ স্ট্রাইক রেটের ইনিংস আছে আটটি, ওয়ানডেতে সংখ্যাটি ১০।
• নয়টি দলের বিপক্ষে টেস্ট খেলেছেন টেন্ডুলকার। বাংলাদেশসহ ছয়টি দেশের বিপক্ষেই তাঁর ব্যাটিং গড় ৫০–এর বেশি। ওয়ানডেতে তিনটি দেশের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় ৫০–এর বেশি।
• ওয়ানডেতে ব্যাটিং উদ্বোধন করতে নেমে তাঁর ব্যাটিং গড় ৫০.৩১।
• ভারত টস হেরে প্রথমে ব্যাট করেছে, এমন টেস্টে তেন্ডুলকরের গড় ঠিক ৫০.০০।
• ওয়ানডেতে একবার বোলিংয়ে ঠিক ৫০ রান দিয়েছেন তেন্ডুলকর। ২০০৫ সালে কোচির সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন।

১৯৯৭ সালে কেরিয়ারের ৫০তম টেস্টে ভারতের একমাত্র ইনিংসে ৮৮ রান করেন সচিন। পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ড্র হয়েছিল।
• ১৯৯৩ সালে ওয়ানডেতে ৫০তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ রান করেছিলেন তেন্ডুলকর। ২১৮ রান তাড়া করে ভারত হারে ৪৮ রানে।
• আন্তর্জাতিক ক্রিকেটের ৫০তম ম্যাচটি তেন্ডুলকার খেলেন ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১১ রান করেন তেন্ডুলকর, ভারত হারে ১ রানে।

৫০তম ইনিংসে সচিন

• ১৯৯৪ সালে মোহালিতে টেস্ট কেরিয়ারের ৫০তম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রান করেন টেন্ডুলকার।
• ১৯৯৩ সালে গোয়ালিয়রে ওয়ানডে কেরিয়ারের ৫০তম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রান করেন তেন্ডুলকর ।

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...