Saturday, April 4, 2026

আজ নবান্নে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, শতাধিক প্রকল্পের উদ্বোধন

Date:

Share post:

একদিকে টানা দু’মাসের জনসংযোগ কর্মসূচি নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গোটা বাংলা চষে ফেলার সংকল্প নিয়ে জেলা সফরে বেরিয়ে পড়েছেন, ঠিক তখনই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজ, বুধবার নবান্নে সমস্ত দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দফতরের মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন শীর্ষ আধিকারিকরা এবং আমলারা। পর্যালোচনা বৈঠক শেষে নবান্ন থেকেই ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, আজ বেলা ১টা নাগাদ শুরু বৈঠক। এই বৈঠকে রাজ্যের গ্রামীণ এলাকার পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে যুক্ত বিষয়গুলিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এরপর নবান্ন থেকেই ভার্চুয়ালি ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এপ্রিল মাসে যাঁদের লক্ষ্ণীর ভান্ডারের আবেদন গৃহীত হয়েছে, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর সূচনাও এদিন করতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, ২০২২-২৩ অর্থবর্ষে বিভিন্ন দফতরের জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল এবং তার কতটা উন্নয়নের কাজে এখনও অবধি ব্যবহার করা হয়েছে, সবিস্তারে সেই তথ্য চাওয়া হয়েছিল বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি কোন কোন প্রকল্পে অর্থ খরচ হয়েছে, সেই তথ্যও চাওয়া হয়। এই সমস্ত বিষয় নিয়েই পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:শনি ও রবির রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রাস্তা


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...