Saturday, April 4, 2026

অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজত!

Date:

Share post:

গরুপাচার মামলায় (Cattle Smuggling) অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার মেডিক্যাল টেস্টের পর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে (Rouse Avenue Court)সুকন্যাকে পেশ করা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে হেফাজতের আবেদন জানানো হয়। ইডি সূত্রে খবর, তথ্যপ্রমাণ দেখালেও জিজ্ঞাসাবাদে সুকন্য়া জবাব এড়িয়েছেন। জমি সম্পত্তি সংক্রান্ত প্রায় সব প্রশ্নেই অনুব্রত মণ্ডল আর তাঁদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির নাম করেছেন সুকন্যা। ইডি-র দাবি, আর্থিক লেনদেন সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন সুকন্যা। তাঁকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করতে চান আধিকারিকরা। রাউস অ্যাভিনিউ কোর্টে এই সমস্ত তথ্যপ্রমাণ পেশ করে অনুব্রত-কন্যাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক আগামী ৩ দিনের জন্য সুকন্যার ইডি হেফাজতের নির্দেশ দেন।

বুধবার অনুব্রত কন্যাকে গ্রেফতার করে ইডি। বাবার গ্রেফতারির প্রায় ৮ মাস পর সুকন্যাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বৃহস্পতিবার গরুপাচারকাণ্ডে সিবিআই-এর দায়ের করা মামলাকে ‘ফলস কেস’ বলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জামিন দেওয়ার জন্য বিচারকের কাছে আর্জিও জানান তিনি। কিন্তু এর মাঝেই রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যাকে হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাঁর একাধিক জমিজমা সংক্রান্ত নথিতে গরমিল থাকায় এবার সরেজমিনে সবটা খতিয়ে দেখতে চায় ইডি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...