Saturday, April 18, 2026

আপাতত স্থগিত দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষা

Date:

Share post:

সপ্তাহখানেক আগে লালবাজারের তরফে জানানো হয়েছিল, ২৯ এপ্রিল, শনিবার এবং ৩০ এপ্রিল, রবিবার রাতে শুধুমাত্র পরীক্ষা, রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কিন্তু আপাতত স্থগিত থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা।

জানা গিয়েছে, বিদেশের যে সংস্থার মাধ্যমে সেতুর স্বাস্থ্যপরীক্ষা করার কথা হচ্ছিল, সেই সংস্থার কিছু সমস্যা রয়েছে। কবে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। আগে ঘোষণা হয়েছিল, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই সেতুতে কোনও গাড়ি চলবে না। রাতে বহু পণ্যবাহী গাড়ি এই দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পারাপার করে। ফলে সমস্যায় পড়তেন চালকরা। আপাতত সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে।

সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগে জানানো হয়েছিল, শনি ও রবিবার বেহালা-আলিপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বিটি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে যাবে। অন্যদিকে, বন্দর এলাকার দিক থেকে আসা গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলার দিকে চলে যাবে। টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে যে গাড়িগুলি আসবে, তা এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে।

 

Related articles

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...