Monday, April 6, 2026

৬৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘গাঙ্গুবাঈ’ – এর জয়জয়কার, সেরা অভিনেতা রাজকুমার

Date:

Share post:

তারকাখচিত রেড কার্পেটে গ্ল্যামারের ঝলকানি। বলিউডের (Bollywood)অস্কার অনুষ্ঠানে তারাদের মেলা। ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের (Filmfare award)মঞ্চে সঞ্চালক সলমান খান প্রথম থেকেই লাইমলাইটে। সেরা সেরা হয়ে নজর কাড়লেন রাজকুমার রাও (Rajkumar Rao)। ‘বধাই দো’ (Badhai Do) ছবির জন্য সেরা অভিনেতা শিরোপা পেলেন তিনি।অন্যদিকে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভট্ট (Alia Bhatt)।

পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত রাজকুমার। ফিল্মফেয়ার বরাবরই বলিউডের গর্বের বিষয়। দেশ বিদেশের সাফল্য পাওয়ার পর এই মন্ত্রের সম্মান পাওয়াই খুশি রণবীর ঘরণীও। সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhanshali) পরিচালিত ও প্রযোজিত এই ছবি পেয়েছে সেরা ছবির শিরোপা।তাই জোড়া সাফল্য এবার আলিয়ার ঝুলিতে।মজার মোড়কে, সমাজের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত ‘বধাই দো’। সেই ছবির হাত ধরেই সাফল্যের শীর্ষে রাজকুমার।

ফিল্মফেয়ারের অনুষ্ঠানে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিকি কৌশল (Vicky Kaushal), অনিল কাপুর (Anil Kapoor), রেখা (Rekha), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), নোরা ফতেহি (Nora Fatehi) সহ অন্যান্য তারকাদের ঝকঝকে উপস্থিতি লক্ষ্য করা গেছে। টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ জানান এই মঞ্চে উপস্থিত হতে পারা একটা বিরাট ব্যাপার। প্রসঙ্গত টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পাশাপাশি এই মুহূর্তে বলিউডেও একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত বুম্বাদা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...