Saturday, April 4, 2026

জ.ঙ্গি সন্দেহে হাওড়া স্টেশন থেকে এক যুবককে গ্রে.ফতার এসটিএফের

Date:

Share post:

জঙ্গি সন্দেহে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হল এক যুবককে। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ।পুলিশের দাবি, ট্রেনে করে ভিনরাজ্যে যাওয়ার ফন্দি করেছিল ওই যুবক।

আরও পড়ুন:রেলে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় নয়! সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

জানা গিয়েছে, ধৃতের নাম নান্নু মিঁয়া। বয়স ৪০ বছর। এসটিএফের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত এই ব্যক্তি। এর বাড়ি কোচবিহারের দিনহাটায়। গত বছরের আগস্ট মাসে দক্ষিণ ২৪ পরগনার শাসন থানায় জঙ্গিদের কাজকর্ম সংক্রান্ত একটি মামলার তদন্ত চলাকালীন বেঙ্গল এসটিএফের হাতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে।

এসটিএফ সূত্রে খবর, সেখান থেকেই এই ব্যক্তির ব্যাপারে বেশ কিছু তথ্য পাওয়া যায়। তারপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। শনিবার সকালে অভিযুক্তের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ-র বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় ফৌজদারি আইনের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...