Saturday, April 4, 2026

ঝেঁপে নামল বৃষ্টি! ভিজলো মহানগরীর রাজপথ

Date:

Share post:

পূর্বাভাসকে সত্যি করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হল বৃষ্টি। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আজ থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেইমতো বেলা গড়াতেই ঝেঁপে নামল বৃষ্টি।

আরও পড়ুন:ভয়ঙ্কর গরমে পুড়বে May, প্রাণহানির পাশাপাশি অর্থনীতিতে সঙ্কটের আশঙ্কা!

শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শহরে পাল্লা দিয়ে বাড়ে অস্বস্তিজনক গরম। কিন্তু তাঁর মধ্যেই নামল স্বস্তির বৃষ্টি। কলকাতার পাশাপাশি আগে পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও শনিবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টি হতে পারে।

 

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে ফিরল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...