Saturday, April 4, 2026

ফের জেলাসফরে মুখ্যমন্ত্রী, মালদহে প্রশাসনিক সভায় থাকতে পারেন উত্তর দিনাজপুরের আধিকারিকরাও

Date:

Share post:

ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ মে মালদহ যাচ্ছেন। ৪ মে প্রশাসনিক বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কালিয়াগঞ্জের ঘটনার পরে ওই প্রশাসনিক সভায় উত্তর দিনাজপুরের (North Dinahpur) জেলার আধিকারিকরাও থাকবেন। সেই সময়ে জনসংযোগ যাত্রায় মালদহে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, সেই কর্মসূচিতে তৃণমূল (TMC) সভানেত্রী থাকবেন কি না সে বিষয়ে দলে তরফে কিছু জানানো হয়নি।
লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ফল ভালো হয়নি তৃণমূলের। তৃণমূলের নব জোয়ার কর্মসূচি উত্তর থেকেই শুরু করেছেন অভিষেক। এদিকে, সম্প্রতি কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ও তাকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিপুল জলঘোলা করেছে বিরোধীরা। আক্রান্ত হয়েছে পুলিশ। দোষীদের শাস্তি নিতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে মালদহে ৪ মে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। সূত্রের খবর, এই বৈঠকে উত্তর দিনাজপুরের জেলার আধিকারিকরাও থাকবেন। ৫ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

সাগরদিঘির উপনির্বাচনের পরে মালদহে বাম-কংগ্রেসের তৎপরতা বেড়েছে। তৃণমূলের নব জোয়ার যাত্রায় প্রতিদিনই সাধারণ মানুষের ভিড়ে মিশে এগিয়ে চলেছেন অভিষেক। এই পরিস্থিতি একই সময়ে সেখানে মমতা-অভিষেকের একই সঙ্গে উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...