Saturday, April 18, 2026

রবিবাসরীয় সকালে মেঘলা আকাশ, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গরমের তাপদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে (Rain) খুশি বঙ্গবাসী। ছুটির দিনের সকালেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Alipore Weather Department)। কলকাতা (Kolkata Weather Forecast)সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে আজও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরেও। পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে।

গত বৃহস্পতিবারে মুষলধারে বৃষ্টি ভেজার পর শনিতেও দুর্যোগের অশনি সংকেত মিলেছিল। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে গতকাল দুপুরের পর থেকে নিজের চরিত্র বদলায় প্রকৃতি। আকাশ কালো করে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। নদিয়ার চাপড়া-করিমপুরে বাজ পড়ে ৩জনের মৃত্যুর খবরও মিলেছে। আজ রবিবার সেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর বলছে রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণের একাধিক জেলায়। আজ উত্তরবঙ্গ জুড়েই ঝড় ও বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ থেকে আগামী ৫দিন একই আবহাওয়ার পূর্বাভাস।

 

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...