Saturday, April 4, 2026

পাঞ্জাবের কাছে হারের কারণ খুঁজে পেলেন মাহি

Date:

Share post:

রবিবার পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস। আর এই ম‍্যাচে হারের পর দলের পারফরম্যান্সকে কাঠগড়ায় তুললেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক‍্যাপ্টেন কুল বললেন, আরও রান করার পাশাপাশি বোলিং-এও নজর দিতে হবে।

ম‍্যাচ শেষে ধোনি বলেন,” আমাদের প্রতিটা পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। শেষ কয়েকটা ওভারে বেশি রান করতে পারিনি। আরও ১০-১৫ রান বেশি করা উচিত ছিল। তা হলে বোলাররা কিছুটা সুবিধা পেত। যদিও এই পিচে ২০০ রান খারাপ নয়। পিচ খারাপ ছিল না। স্পিনারদের বল একটু ঘুরছিল এবং স্লো বলগুলি একটু থমকাচ্ছিল বটে। সব মিলিয়ে বোলারদের জন্য অল্প সাহায্য ছিল পিচে।”

এদিকে বোলিং প্রসঙ্গে মাহি বলেন,”পথিরানা ভালো বল করেছে। আসলে মাঝে ওভার দুয়েকের খারাপ বোলিংয়ের জন্যই ম্যাচটা হারতে হয়েছে আমাদের। প্রথম ৬ ওভারেও আমাদের ভালো বল করতে হবে। পেসারদের বুঝতে হবে পাওয়ার প্লেতে সঠিক লাইন-লেনথ কী হতে পারে।”

আরও পড়ুন:মুম্বইয়ের কাছে ম‍্যাচ হেরেও অনন্য নজির গড়লেন অশ্বিন

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...