Monday, April 13, 2026

শৌচালয়ে ছাত্রীর ভিডিও করার অভিযোগ! শোরগোল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

শৌচালয়ে (Washroom) ছাত্রীর ব্যক্তিগত মুহূর্ত মোবাইলে ভিডিয়ো রেকর্ডিংয়ের (video Recording) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। জানা গিয়েছে, অভিযুক্ত ক্যাম্পাসেরই এক ছাত্র। অভিযোগকারী এক সিনিয়র ছাত্রী। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে অভিযোগ দায়েরের পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কর্তৃপক্ষের কাছে ইমেল মারফৎ পাঠাচ্ছেন পড়ুয়ারা।

ঘটনার সূত্রপাত গত বুধবার। অভিযোগকারী ছাত্রী জানান, সে দিন দুপুরে ডিরোজিও ভবনের একতলায় একটি শৌচালয়ে যান তিনি। ডিরোজিয়ো ভবনে ছাত্র এবং ছাত্রীদের শৌচাগার পাশাপাশি। আর তার মাঝে রয়েছে একটি দেওয়াল। আচমকাই তিনি দেখেন, একটি মোবাইল ক্যামেরা তাঁর দিকে তাক করা। আতঙ্কিত হয়ে সহপাঠীদের সব জানান তিনি। ডিন অফ স্টুডেন্টসের কাছে অভিযোগ জানাতে যান। পরে ছাত্রছাত্রীরাই এক জনকে চিহ্নিত করে তাঁকে চেপে ধরেন। কিন্তু দেখা যায়, ছাত্রটির মোবাইল ফোনের গ্যালারিতে কোনও ছবি বা ভিডিয়ো নেই। এতে সন্দেহ বাড়ায় ছাত্রের হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখেন পড়ুয়ারা। অভিযোগ, সেখানে বেশ কিছু আপত্তিকর কথোপকথন, প্রেসিডেন্সির ছাত্রীদের ছবি ও ভিডিয়ো শেয়ার করা হয়েছে বলে দেখা যায়। এতে তার প্রতি সন্দেহ বাড়ে। সূত্রের খবর, ওই ছাত্র ভিডিয়ো রেকর্ডিং করার চেষ্টার কথা স্বীকার করে মুচলেকাও দিয়েছেন। যদিও তাঁর মোবাইল বন্ধ থাকায় ফোন এবং মেসেজ পাঠিয়েও প্রতিক্রিয়া জানা যায়নি।

ছাত্রীদের একাংশের অভিযোগ, ক্যাম্পাসে (Campus) ক্রমশ নিরাপত্তাহীনতা বোধ করছেন তাঁরা। যদিও বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ঘটনায় ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি নেওয়া হয়েছে।

 

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...