Thursday, June 18, 2026

এ বার ইডির চার্জশিটেও অনুব্রত-কন্যা সুকন্যা এবং হিসাবরক্ষক মণীশের নাম!

Date:

Share post:

এ বার ইডির চার্জশিটেও নাম অনুব্রত-কন্যা সুকন্যার। ইডি যে চার্জশিট জমা দিয়েছে তাতে রয়েছে ভোলেব্যোম রাইস মিল, শিবশম্ভু রাইস মিল, এএনএম অ্যাগ্রোকেম ফুড সার্ভিস লিমিটেডের কথাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, এই সংস্থাগুলির মাধ্যমে শুধুমাত্র অনুব্রত নন লাভবান হয়েছেন তার কন্যাও। কারণ, সংস্থার ডিরেক্টর পদে ছিলেন সুকন্যা। ভোলেব্যোম রাইস মিলের অংশীদারও ছিলেন তিনি।

গরু পাচার মামলায় অনুব্রত ও কন্যা সুকন্যার নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেখানে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিরও। ঘটনাচক্রে এই তিনজনই এই মুহূর্তে তিহার জেলে বন্দি।গত ২৬ এপ্রিল ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা। দিনভর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।
কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, গত বছরের অগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, ওই সময় বিপুল সম্পত্তি নিয়ে কেষ্ট-কন্যাকে প্রশ্ন করা হলেও তদন্তকারীদের তিনি সদুত্তর দেননি। বরং জানিয়ে দেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশই দিতে পারবেন।
অনুব্রত কন্যার এই বয়ান যে তার বাবাকে আরো বিপাকে ফেলবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তদন্তকারীরা তাই বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান।

 

Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...