Thursday, June 18, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স।সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারাল নীতীশ রানার দল। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস রিঙ্কু সিং এর। এই জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর।

২) কল্যাণ চৌবের বিরুদ্ধে মোদির কাছে চিঠি অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতির। অভিযোগ, কার্যকরী কমিটির অনুমোদন ছাড়াই এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিডিং থেকে ভারতের নাম প্রত্যাহার করে নিয়েছে এআইএফএফ।

৩) দিল্লি পুলিশের অত‍্যাচার, ক্ষুব্ধ আন্দলনকারী কুস্তিগিররা। নিজেদের পদক এবং সরকারের তরফে প্রাপ্ত যাবতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা।

৪) লিটন দাসের পরিবর্ত খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন লিটন দাস। আর এবার তাঁর পরিবর্ত বেছে নিল কেকেআর। লিটনের পরিবর্তে কলকাতা নিল ক্যারিবিয়ান ক্রিকেটার জনসন চার্লেসকে।

৫) সম্পর্ক তলানিতে। মেসির পিএসজিতে থাকা নিয়ে জল্পনা তুঙ্গে। ফুটবল মহলে জল্পনা মরশুম শেষেই পিএসজির সঙ্গে আর চুক্তি পুনর্নবীকরণ করবেন না মেসি।

আরও পড়ুন:জয়ে ফিরল কলকাতা, হায়দরাবাদকে ৫ রানে হারাল নীতীশ রানার দল


 

 

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...