Tuesday, March 31, 2026

‘আমি টুইটারের জন্য নতুন এক জন সিইও নিয়োগ করেছি’ কে তিনি? গভীর রাতে জানালেন ইলন মাস্ক

Date:

Share post:

টুইটারের সিইও পদে আর থাকছেন না ইলন মাস্ক। সেই পদে বসানোর জন্য এক যোগ্য মানুষকে তিনি খুঁজে পেয়েছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে টুইট করে এমনটাই জানালেন টুইটারের মালিক ইলন মাস্ক! এই ঘোষণার পরই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। টুইটারের পরবর্তী সিইও কে হতে চলেছেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা। কে হবেন টুইটারের পরিবর্তী সিইও, তা না জানালেও ইলন স্পষ্ট করেছেন আগামী ৬ সপ্তাহের মধ্যেই নতুন সিইও পেয়ে যাবে মাইক্রোব্লগিং সংস্থা।

আরও পড়ুন:প্রথমবার ভারত সফরে পাক বিদেশমন্ত্রী! টুইটারে ইঙ্গিতপূর্ণ বার্তা বিলাবলের  

টুইটারে মাস্ক লেখেন, ‘‘আমি টুইটারের জন্য নতুন এক জন সিইও নিয়োগ করেছি। এই ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও।’’


তবে কী ফের টুইটার বিক্রি করতে চাইছেন মাস্ক? মালিকানার বদল করতে চাইছেন ইলন? প্রথমটাই এমনটা মনে করা হলেও ইলন টুইটারে লিখেছেন, ‘‘সিইও না থাকলেও আমি সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান এবং সিটিও হিসাবে কাজ করে যাব। টুইটারের কাজকর্ম এবং বিভিন্ন সফটওয়্যারের দিকেও আমার নজর থাকবে।’’
কে হবেন টুইটারের পরবর্তী সিইও তা স্পষ্ট করে জানাননি ইলন। আর তা নিয়েই জল্পনা ছড়িয়েছে সমাজমাধ্যমে। কেউ কেউ বলছেন, কমকাস্টের এনবিসিইউনিভার্সালের শীর্ষ বিজ্ঞাপনী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো হতে চলেছেন টুইটারের পরবর্তী সিইও। যদিও এব্যাপারে কোনও মন্তব্য করেননি মাস্ক।

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...