Wednesday, April 1, 2026

SKY-এর দুরন্ত ইনিংস, গুজরাতকে ২৭ রানে হারাল মুম্বই

Date:

Share post:

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন হার্দিক পান্ডিয়ার গুজরাতকে ২৭ রানে হারাল রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ১০৩ রানে অপরাজিত SKY।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে মুম্বই। সৌজন্যে সূর্যকুমার। ১০৩ রানে অপরাজিত তিনি। ৩১ রান করেন ইশান কিষান। ২৯ রান করেন রোহিত শর্মা। ৩০ রান করেন বিষ্ণু বিনড। গুজরাতের হয়ে চার উইকেট নেন রশিদ খান। একটি উইকেট নেন মহিত শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় গুজরাতের ইনিংস। গুজরাতের হয়ে লড়াই করেন মিলার। ৪১ রান করেন তিনি। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ ঋদ্ধিমান সাহা। ২ রান করেন তিনি। শুভমন গিল করেন ৬ রান। ৪ রান করেন হার্দিক পান্ডিয়া। ২৯ রান করেন বিজয় শঙ্কর। মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন আকাশ মাডওয়াল। দুটি করে উইকেট নেন পীয়ুশ চাওলা এবং কুমার কার্তিকে। একটি উইকেট নেন ব্রেনডোফ।

আরও পড়ুন:‘সচিনের রেকর্ড ভাঙা আমার কাছে আবেগঘন মুহূর্ত’ : বিরাট

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...